৬ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৩শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ২:১০ পূর্বাহ্ণ, জুন ২৯, ২০১৮
২৯ জুন ২০১৮, শুক্রবার : সিলেট সিটি কর্পোরেশনের আসন্ন নির্বাচনে ২৩নং ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী মামুনুর রহমান মামুন গতকাল বৃহস্পতিবার দুপুর ৪টায় রিটার্নিং অফিসারের কাছে মনোনয়ন পত্র জমা দিয়েছেন।
মনোনয়ন প্রদান কালে উপস্থিত ছিলেন মইন উদ্দিন, সাইফুল ইসলাম, মকবুল আলী, মোস্তফা কামাল পাশা, মোঃ দেলোয়ার প্রমুখ।
এর আগে গত মঙ্গলবার বাদ এশা মনোনয়ন প্রদান উপলক্ষে ২৩নং ওয়ার্ডের সকল মুরব্বীবৃন্দ, তরুণ এবং যুবকসহ সর্বস্তরের জনগণকে নিয়ে এলাকার অস্থায়ী অফিসে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় দলমত নির্বিশেষে ২৩নং ওয়ার্ডের প্রার্থী কাউন্সিলর মামুনুর রহমান মামুনকে সবাই সমর্থন দেন।
মনোনয়ন প্রদানকালে কাউন্সিলর প্রার্থী মামুনুর রহমান মামুন বলেন, সিলেট সিটি কর্পোরেশনের ২৩নং ওয়ার্ডকে নদী ভাঙ্গন,গ্যাস সমস্যা, ডাসবিন সমস্যা থেকে মুক্তি ও সন্ত্রাসমুক্ত করাই তার প্রধান লক্ষ্য। তিনি ২৩নং ওয়ার্ডকে পিছিয়ে পড়া অবহেলিত একটি ওয়ার্ড থেকে মডেল ওয়ার্ডে পরিণত করতে আপ্রাণ চেষ্টা চালিয়ে যাবেন।
এই ওয়ার্ডের সমস্যাগুলোর সমাধান ও এলাকার উন্নয়নে আন্তরিকভাবে কাজ করে ওয়ার্ডকে ২৭টি ওয়ার্ডের মধ্যে প্রথম মডেল ওয়ার্ড করতে তিনি ওয়ার্ডবাসীর সহযোগীতা চান। তিনি ২৩নং ওয়ার্ডবাসী ও ভোটারদের দোয়া কামনা করেন।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D