৬ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৩শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৩:৫৪ অপরাহ্ণ, জুন ২৭, ২০১৮
২৭ জুন ২০১৮, বুধবার : সিলেট সিটি করপোরেশন (সিসিক) নির্বাচনে মেয়র পদে বিএনপির মনোনয়ন পেয়েছেন দলটির কেন্দ্রীয় সদস্য ও বর্তমান মেয়র আরিফুল হক চৌধুরী। সকল জল্পনার অবসান শেষে বুধবার ঢাকার গুলশান কার্যালয়ে কেন্দ্রীয় এবং সিলেটের নেতৃবৃন্দের সাথে বৈঠক শেষে তার নাম ঘোষণা করেন দলের মহাসচিব মীর্জা ফখরুল ইসলাম আলমগীর।
২০১৩ সালে সিলেট সিটি নির্বাচনে আওয়ামী লীগ নেতা ও তৎকালীন মেয়র বদর উদ্দিন আহমদ কামরানকে বিশাল ভোটের ব্যবধানে পরাজিত করে মেয়র নির্বাচিত হয়েছিলেন আরিফ। এবার দ্বিতীয় বারের মতো তিনি মেয়র পদে বিএনপির মনোনয়ন পেলেন। এ কারণে সিলেটে ধানের শীষ প্রতীক নিয়ে নির্বাচনে অংশ নেবেন আরিফ।
সভায় উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় নেতা মো. মোশাররফ হোসেন, আমীর খসরু মাহমুদ, মঈন খান।
সিসিক নির্বাচনে আরিফ ছাড়াও বিএনপির আরো ৫ নেতা দলের মনোনয়ন পেতে সাক্ষাতকার দিয়েছিলেন। তারা হচ্ছেন- মহানগর বিএনপির সভাপতি নাসিম হোসেন, সিনিয়র সহ-সভাপতি আব্দুল কাইয়ুম জালালী পংকী, সহ-সভাপতি রেজাউল হাসান কয়েস লোদী, সাধারণ সম্পাদক বদরুজ্জামান সেলিম ও যুবদল নেতা সালাহ উদ্দিন রিমন।
ঢাকায় সভায় বিএনপির কেন্দ্রীয় নেতা বীর মুক্তিযোদ্ধা আব্দুর রাজ্জাক, বিএনপি নেতা ও সিলেট সিটি মেয়র আরিফুল হক চৌধুরী, সিলেট জেলা বিএনপির সভাপতি আবুল কাহের চৌধুরী শামিম, কেন্দ্রীয় নেতা ডাঃ শাহরিয়ার হোসেন, সিলেট জেলা বিএনপির সাধারণ সসম্পাদক আলী আহমদ, মহানগর বিএনপির সভাপতি নাসিম হোসেইন, সাধারণ সম্পাদক বদরুজ্জামান সেলিম, রেজাউল হাসান কয়েস লোদী, আজমল বখত সাদেক, ইশতিয়াক সিদ্দিকীসহ সিলেটের ১১ জন নেতা উপস্থিত ছিলেন।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D