৬ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৩শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ১২:১৩ পূর্বাহ্ণ, জুন ২২, ২০১৮
রাজশাহী, বরিশাল ও সিলেট সিটি করপোরেশন নির্বাচনে বিএনপির মেয়র প্রার্থীর নাম চূড়ান্ত করা হয়েছে। মেয়রপদে মনোনীতরা হলেন—রাজশাহীতে বর্তমান মেয়র ও মহানগর বিএনপির সভাপতি মোসাদ্দেক হোসেন বুলবুল, সিলেটে বর্তমান মেয়র আরিফুল হক চৌধুরী এবং বরিশালে মহানগর বিএনপির সভাপতি মুজিবর রহমান সরোয়ার।
বৃহস্পতিবার (২১ জুন) সন্ধ্যায় বিএনপির চেয়ারপারসনের গুলাশান কার্যালয়ে তিন সিটিতে মেয়রপদে মনোনয়-প্রত্যাশীদের সাক্ষাৎকার নেওয়া শেষে এই মনোয়ন দেয় দলটির মনোনয়ন বোর্ড। সংশ্লিষ্টসূত্রে এ তথ্য জানা গেছে।
এর আগে বিকাল সাড়ে পাঁচটায় মনোনয়ন-প্রত্যাশীদের সাক্ষাৎকার শুরু হয়ে রাত ৮ টার দিকে শেষ হয়। বিএনপির মনোনয়ন বোর্ডে উপস্থিত ছিলন—দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, ব্যারিস্টা মওদুদ আহমেদ, ব্যারিস্টার জমিরউদ্দিন সরকার, মাহবুবুর রহমান, ড. মঈন খান, মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায় ও আমীর খসরু মাহমুদ চৌধুরী।
এর আগে বুধবার (২০ জুন) তারা ১০ হাজার টাকা জমা দিয়ে ১৪জন মনোনয়পত্র সংগ্রহ করেছেন। এরপর বৃহস্পতিবার (২১ জুন) ২৫ হাজার টাকা জামানতসহ মনোনয়নপত্র জমা দেন তারা।
রাজশাহী সিটি নির্বাচনে মেয়র পদে প্রার্থী হতে শুধু বর্তমান মেয়র ও রাজশাহী মহানগর বিএনপির সম্পাদক মোসাদ্দেক হোসেন বুলবুল মনোনয়নপত্র সংগ্রহ করেন।
সিলেটে বর্তমান মেয়র আরিফুল হক চৌধুরী, সিলেট মহানগর সভাপতি নাসিম হোসাইন, সিনিয়র সহ-সভাপতি আব্দুল কাইয়ুম জালালী পংকী, সাধারণ সম্পাদক বদরুজ্জামান সেলিম, সহ-সভাপতি ও প্যানেল মেয়র রেজাউল হাসান কয়েস লোদী ও মহানগর নেতা ছালাহউদ্দিন রিমন মনোনয়নপত্র সংগ্রহ করেন।
বরিশালের বর্তমান মেয়র আহসান হাবিব কামাল, দক্ষিণ জেলা বিএনপির সভাপতি এবাদুল হক চান, মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক জিয়া উদ্দিন সিকদার, দক্ষিণ জেলা বিএনপির সাধারণ সম্পাদক আবুল কালাম শাহীন, কেন্দ্রীয় বিএনপির বরিশাল বিভাগীয় সাংগঠনিক সম্পাদক বিলকিস জাহান শিরিন, কেন্দ্রীয় বিএনপির নির্বাহী কমিটির সদস্য আবু নাসের মুহাম্মদ রহমাতুল্লাহ, ছাত্রদলের কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক আফরোজা খানম নাসরিন মনোনয়নপত্র সংগ্রহ করেন।
উল্লেখ্য, নির্বাচন কমিশন ঘোষিত তফসিল অনুযায়ী আগামী ৩০ জুলাই রাজশাহী, বরিশাল ও সিলেট সিটি করপোরেশন নির্বাচনে ভোট গ্রহণ হবে। মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ তারিখ ২৮ জুন। প্রার্থিতা প্রত্যাহার করা যাবে ৯ জুলাই পর্যন্ত।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D