৬ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৩শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৯:০৮ অপরাহ্ণ, জুন ১৪, ২০১৮
আনন্দের মাত্রা বাড়িয়ে দিতে ছোট-বড় সবারই চাই নতুন পোশাক। তাই নতুন পোশাকসহ অনুষাঙ্গিক পরিচ্ছেদ কিনতে শেষ মুহুর্তে সবাই কেনাবেচা নিয়ে ব্যস্ত।
এরই মধ্যে পরিবার-পরিজনের জন্য পছন্দের পোশাকসহ ঈদের কেনাকাটা শুরু করেছেন ক্রেতারা। আর মার্কেটগুলোতে ভিড় বাড়ায় ব্যস্থতা বেড়েছে বিক্রেতাদেরও। ফলে সকাল থেকে মধ্যরাত অবধি মার্কেট, শপিংমল গুলোতে ক্রেতাদের কেনাকাটায় জমজমাট হয়ে উঠেছে সিলেটের ঈদবাজার। অনেক ক্রেতা পছন্দের জিনিসটি খুঁজতে এক মার্কেট থেকে আরেক মার্কেট ঘুরে বেড়িয়েছেন। ফ্যাশন হাউসগুলোতে এখন তরুণী ও মহিলা-শিশুদের উপচেপড়া ভিড়। শাড়ি, থ্রিপিস, শিশুদের পোশাক বিক্রি হচ্ছে বেশি। পাঞ্জাবি, জিন্স, টি-শার্টের দোকানে নিজের পছন্দেরটি খুঁজছেন ও কিনছেন তরুণরা। সবমিলে ঈদ বাজার এখন জামজমাট। সিলেট নগরীর বন্দরবাজার, জিন্দাবাজার, চৌহাট্টা, আম্বরখানা পয়েন্টের আশপাশ রাস্তায় সকাল থেকে গভীর রাত পর্যন্ত যানজট লেগেই থাকে। বৃস্টি ও যানজটের কারনে ক্রেতাদের একটু অসুবিধা হচ্ছে। তবে ক্রেতারা বৃষ্টি উপেক্ষা করে বিভিন্ন মার্কেট ঘুরে পছন্দসই পোশাকসহ কেনাকাটা করতে দেখা যায়। আলহামরা, ব্লুওয়াটার, সিটি সেন্টার, সিলেট প্লাজা, মিলেনিয়াম, কাকলী, শুকরিয়া মার্কেট, হাসান মার্কেট, মধুবন সহ বিভিন্ন বিপণী বিতানগুলোতে চলছে ঈদের জমজমাট কেনাকাটা।
সিটি সেন্টার ব্যবসায়ী মুন্না আহমদ জানান, ঈদ যত ঘনিয়ে আসছে ক্রেতাদের উপস্থিতি ও বিকিকিনিও ততো বাড়ছে । নগরীর সিটি সেন্টারের একটি ফ্যাশন হাউসে গিয়ে কথা হয় কোম্পানীগঞ্জের সালমান আহমদ ও তানজিনা আক্তারের সাথে । তারা জানান, বরাবরই দেশীয় কাপড়ের পোশাক পরে থাকি। তাই সবসময় কেনাকাটাও করি নিজেদের পরিচিত লোকের দোকান থেকে। তবে এবার ভিন্ন ধরনের পোষাক কিনব।
মিলেনিয়াম মার্কেটের ব্যবসায়ী আব্দুল আহাদ জানান, এবারের ঈদ বাজারে দেশি কাপড়ের তুলনায় বিদেশি কাপড় বেশি বিক্রি হচ্ছে। তবে দেশি বুটিকসের কাপড়ও কিনছেন অনেকে। রোজার শেষপর্যায়ে এসে বিক্রির মাত্রাও বেড়েছে জানিয়ে তিনি বলেন, আশা করছি আমাদের টার্গেট ফিলাপ হবে।
কিন্তু গত বছরের তুলনায় এ বছর কাপড়ের দাম বেশী এমন অভিযোগ ক্রেতাদের। তারপরও সবারই লক্ষ্য পরিবার পরিজনের জন্য নতুন কাপড় কেনা। আর গরীব ক্রেতারা সাশ্রয়ী দামে কাপড় কিনতে নগরীর হকার্স মার্কেট ও ফুটপাতে এক দোকান থেকে অন্য দোকানে ছুটছেন।
এদিকে ঈদ বাজারকে সামনে রেখে ছিনতাই, চুরি, ইভটিজিংসহ সবধরনের অপরাধ নিয়ন্ত্রণে বড় বড় মার্কেট ও গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে পুলিশ মোতায়েন রয়েছে। অনেক মার্কেটে নিজস্ব ব্যবস্থাপনায়ও নিরাপত্তা জোরদার করা হয়েছে। নগরীতে পুলিশি টহল জোরদার করা হয়েছে।
পবিত্র রমজান মাস ও আসন্ন ঈদে আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সিলেট মেট্রোপলিটন পুলিশ প্রশাসন বিশেষ পরিকল্পনায় কাজ করে যাচ্ছে বলে জানা যায়। নিয়মিত অভিযান চালিয়ে ছিনতাইকারীসহ চিহ্নিত অপরাধীদের গ্রেফতার করা হচ্ছে।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D