বন্দরবাজারে হকারদের সাথে সিটি কর্পোরেশনের কর্মীদের অপ্রীতিকর ঘটনা

প্রকাশিত: ২:১০ পূর্বাহ্ণ, জুন ৫, ২০১৮

বন্দরবাজারে হকারদের সাথে সিটি কর্পোরেশনের কর্মীদের অপ্রীতিকর ঘটনা

নগরীর বন্দরবাজারে হকারদের সাথে সিটি কর্পোরেশনের কর্মীদের অপ্রীতিকর ঘটনা ঘটেছে। সোমবার বিকালে এ ঘটনা ঘটে। এ ব্যাপারে মেয়র আরিফুল হক চৌধুরী জরুরী সংবাদ সম্মেলন করে এ ঘটনার জন্য হকার লীগের নেতা আব্দুর রকিবকে দায়ী করেছেন। এ ঘটনায় সিটি কর্পোরেশনের তিন কর্মী আহত হয়েছে। তারা হলেন-আনসার আ লী, সুমন আহমদ ও ইউসুফ মিয়া।

একটি সূত্র জানায়, সোমবার বিকালে বন্দরবাজার এলাকায় হকাররা প্রায় অর্ধেক পথ জুড়ে বসে। এ সময় সিটি কর্পোরেশনের কয়েকজন কর্মী সেখানে গিয়ে তাদেরকে রাস্তা ছেড়ে দেয়ার অনুরোধ করেন। এতে বিক্ষুব্ধ হয়ে উঠে হকাররা। তারা এ ব্যাপারে বিক্ষোভ প্রদর্শন করে। তারা সিটি কর্পোরেশনেও হামলা চালায় বলে সিটি কর্পোরেশনের পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে।

হকারদের পক্ষ থেকে দাবি করা হয়েছে, মঙ্গলবার আদালতে চলমান একটি মামলার হাজিরা রয়েছে। তাদেরকে আটকানোর জন্য এমনটি করা হয়েছে।

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বমোট পাঠক


বাংলাভাষায় পুর্নাঙ্গ ভ্রমণের ওয়েবসাইট