৬ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৩শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ১০:৪৯ অপরাহ্ণ, মে ৩০, ২০১৮
সিলেটে পালিত হয়েছে আন্তর্জাতিক শান্তিরক্ষী দিবস। গতকাল মঙ্গলবার সকালে জালালাবাদ সেনানিবাসে ১৭ পদাতিক ডিভিশনের ব্যবস্থাপনায় আন্তর্জাতিক শান্তিরক্ষী দিবস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন ১৭ পদাতিক ডিভিশনের জিওসি ও সিলেটের এরিয়া কমান্ডার মেজর জেনারেল এস এম শামিম উজ জামান।
তিনি বলেছেন, বিশ্ব শান্তি রক্ষায় বাংলাদেশের শান্তিরক্ষীদের আত্মত্যাগ ও বীরত্বের কথা সর্বজন বিদিত। ৩০ বছর ধরে পেশাদারিত্ব, কর্তব্য নিষ্ঠা এবং অভিজ্ঞতার কারণে আজ বাংলাদেশের শান্তিরক্ষীরা আদর্শ হিসেবে স্বীকৃত। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের দুরদর্শিতা, সংবিধানের দিক নির্দেশনা, মহামান্য রাষ্ট্রপতির অনুপ্রেরণা এবং প্রধানমন্ত্রীর সুযোগ্য নির্দেশনায় বিশ্ব শান্তিরক্ষা কার্যক্রমে আমাদের শান্তিরক্ষীদের অবদান দিন দিন বেড়েই চলছে।শান্তিরক্ষা মিশনে অংশগ্রহণ করে বাংলাদেশের ভাবমূর্তি অনেক উজ্জল হয়েছে।
এ সময় শহীদ শান্তিরক্ষীর পরিবার ও আহত শান্তিরক্ষীদের সম্মাননা জানানো হয়।
অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন সিলেটের বিভাগীয় কমিশনার ড.মোছাম্মৎ নাজমানারা খানুম, সিলেট রেঞ্জের ডিআইজি কামরুল আহসান, সিলেটের জেলা ও দায়রা জজ ড. মো. গোলাম মর্তুজা মজুমদার,ইউনিসেফ প্রতিনিধি দিল আফরোজ ইসলাম । স্বাগত বক্তব্য রাখেন-৩৬০ পদাতিক ব্রিগেডের কমান্ডিং অফিসার ব্রিগেডিয়ার জেনারেল তাবরেজ শামস চৌধুরী।
বিশেষ অতিথির বক্তব্যে সিলেটের বিভাগীয় কমিশনার ড. মোছাম্মৎ নাজমানারা খানুম বলেন, এ পর্যন্ত বাংলাদেশের ১ লক্ষ ৫৬ হাজার সদস্য বিশ্ব শান্তি রক্ষায় প্রত্যক্ষভাবে কাজ করছে। শান্তি মিশনে বাংলাদেশীরা যেখানে গিয়েছেন সেখানের মানুষের হৃদয়ে স্থান করে নিয়েছেন।
সিলেট রেঞ্জের ডিআইজি কামরুল আহসান বলেন, ২১টি শান্তিরক্ষা মিশনে পুলিশ কাজ করেছে। এ পর্যন্ত ২০জন পুলিশ সদস্য নিহত ও ১০জন গুরুতর আহত হয়েছেন।কিন্তু, তারা যেখানে কাজ করেছেন সেখানে বাংলাদেশের ভাবমূর্তি উজ্জল হয়েছে।
সিলেটের জেলা ও দায়রা জজ ড. মো. গোলাম মর্তুজা মজুমদার শান্তি রক্ষায় বাংলাদেশের সদস্যরা উল্লেখযোগ্য ভূমিকা পালন করেছেন বলে মন্তব্য করেন। তাদের অবদান বিশ্বময় বাংলাদেশের ভাবমূর্তি উজ্জল করেছে বলেও জানান তিনি।
এর আগে পিসকিপারর্স র্যালি অনুষ্ঠিত হয়। র্যালিতে সেনাবাহিনীর সিলেট এরিয়ার সামরিক সদস্যগণ ও পদস্থ অসামরিক কর্মকর্তা, পুলিশ, বিজিবি, জাতিসংঘের স্থানীয় প্রতিনিধিসহ অন্যান্য প্রতিষ্ঠানের প্রতিনিধিরা অংশগ্রহণ করেন।
অনুষ্ঠানের শেষের দিকে বিটিভির সাহায্যে বিআইসিসি ঢাকাতে অনুষ্ঠিত মুল অনুষ্ঠানের প্রধান অতিথি মহামান্য রাষ্ট্রপতির ভাষণ সরাসরি প্রদর্শন করা হয়।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D