৬ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৩শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৭:৫৬ অপরাহ্ণ, মে ২০, ২০১৮
সিলেট সংবাদ ডেস্ক :: শাহপরান থানা পুলিশ অভিযান চালিয়ে ৩০ পিস ইয়াবাসহ ছাত্রলীগ কর্মী সৌরভকে গ্রেফতার করেছে। বৃহস্পতিবার সন্ধ্যায় গোপন সংবাদের ভিত্তিতেশাহপরান থানার এসআই রিপটন পুরকায়স্থের নেতৃত্বে অভিযান চালানো হয়। এ সময় তার কাছ থেকে পুলিশ পলিথিন দিয়ে মোড়ানো ৩০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে।
জানা যায়, সৌরভ গোলাপগঞ্জ থানাধীন করগাঁও গ্রামের ফারুক আহমদের ছেলে। বর্তমানে সে শাহপরান থানার উপশহর জি ব্লকের ৬নং রোডের ১১৭ নং বাসায় বসবাস করে আসছে। সৌরভ বিগত দিনে ছাত্রদলের রাজনীতির সাথে জড়িত ছিল, গত কয়েক মাস ধরে সালেহ আহমদ সেলিম গ্রুপে যোগ দেয়।
শাহপরান থানার অফিসার ইনচার্জ ওসি আক্তার হোসেন বলেন, গত বৃহস্পতিবার রাতে ইয়াবাসহ সৌরভ কে গ্রেফতার করা হয়েছে। সে ইয়াবাগুলো বিক্রির জন্য অপেক্ষা করার খবর পেয়ে সেখানে অভিযান চালানো হয়। গ্রেফতারকৃত সৌরভ বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে। পরে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে। এ ঘটনায় শাহপরান থানার এসআই রিপটন পুরকায়স্থ বাদী হয়ে থানায় শুক্রবার মাদক আইনে মামলা দায়ের করেন। মামলা নং-৮ (১৮-০৫-১৮)।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D