২৮শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৫ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৫:৫৫ অপরাহ্ণ, এপ্রিল ২৯, ২০১৮
বেগম খালেদা জিয়াকে জামিন না দিয়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে আওয়ামী লীগ অপমান করছে বলে মন্তব্য করেছেন গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ডা. জাফর উল্লাহ চৌধুরী।
রবিবার দুপুরে জাতীয় প্রেস ক্লাবের কনফারেন্স লাউঞ্জে সুনীল গুপ্ত স্মৃতি সংসদ আয়োজিত সাবেক মন্ত্রী সুনীল গুপ্ত’র ৯ম স্মরণ সভায় তিনি এসব কথা বলেন। আয়োজক সংগঠনের সাধারণ সম্পাদক আ ফ ম রশিদ দুলালের সাঞ্চালনায় এবং সভাপতি অ্যাডভোকেট গৌতম চক্রবর্তীর সভাপতিত্বে আলোচনা সভায় আরও উপস্থিত ছিলেন, বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা পরিষদের সদস্য মুক্তিযোদ্ধা আব্দুস সালাম, সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট বিলকিস জাহান শিরীন, সহসাংগঠনিক সম্পাদক আকন কুদ্দুসুর রহমান, সহধর্ম বিষয়ক সম্পাদক আমলেন্দু দাস অপু প্রমুখ।
জাফর উল্লাহ চৌধুরী বলেন, বেগম খালেদা জিয়ার মুক্তির আন্দোলন নয়, আন্দোলন করতে হবে তার সুবিচারের। আমি অনেক বার বলেছি, খালেদা জিয়ার মুক্তি চাই না। আমি খালেদা জিয়ার প্রতি সুবিচার প্রত্যাশা করি।
বিএনপির প্রতি ক্ষোভ প্রকাশ করে তিনি বলেন, বিচারকদের আইসিটি আইনে বিচার হওয়া উচিৎ, কারণ তারা বিবেকের মাধ্যমে তাড়িত হচ্ছেন না। চৌদ্দ গ্রামের মামলায় অন্যন্য আসামিরা বাইরে আছেন, কিন্তু বেগম জিয়া মূল আসামি না হওয়ার পরও তাকে বেল দেন নাই। রায়টা তাকে বিকেল বেলা দিয়েছেন। বিএনপির লোকেরা একবারও গিয়ে আদালতকে বলেছেন? যে রায়ই দেন বিকেল বেলা দেন? বলেন নাই।
ক্ষমতার পট পরিবর্তন হলে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বেগম জিয়ার মতো ভোগান্তিতে যেন না ফেলা হয় সেটা নিশ্চিত করতে হবে জানিয়ে তিনি বলেন, এখন যদি ক্ষমতার পট পরিবর্তন হয় তাহলে শেখ হাসিনাকে এমন ভোগান্তিতে ফেলাও উচিৎ হবে না। এটা নিশ্চিত করতে হবে তার প্রতি জিঘাংসা হবে না। দেশের অবস্থা খুব খারাপ। আজকে আমাদের ভিন্ন বাংলাদেশ গড়ে তুলতে হবে। যেভাবে দেশের দায়িত্ব নিয়েছিলেন জিয়াউর রহমান। আমাদের বিভেদ নয়, হতে হবে ঐক্যবদ্ধ।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি ও রাষ্ট্রবিজ্ঞানী অধ্যাপক ড. এমাজ উদ্দিন আহমেদ বলেন, বিশ্বের পাঁচটি স্বৈরতান্ত্রিক দেশের মধ্যে বাংলাদেশ থাকা খুবই দু:খজনক। জার্মানির সমীক্ষে যেকোনো স্ট্যান্ডার্ডে বাংলাদেশে কোনো গণতন্ত্র নেই, এই বলে যে তারা প্রতিবেদন প্রকাশ করেছে এর বিরুদ্ধে সরকারি দল কোনো কথা বলেনি। এর বিরুদ্ধে কথা বলার কোনো সাহস তাদের নেই।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D