ভূমিকম্প আতঙ্কে দোতলা থেকে পড়ে শাবি শিক্ষার্থী আহত

প্রকাশিত: ১২:০০ অপরাহ্ণ, আগস্ট ২৩, ২০১৬

Manual5 Ad Code

আব্দুস সাহিদ : ভূমিকম্পের সময় দোতলা থেকে লাফিয়ে পড়ে তানভীর কবির নামে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থী আহত হয়েছেন। তিনি পরিসংখ্যান বিভাগের দ্বিতীয় বর্ষের ছাত্র এবং সৈয়দ মুজতবা আলী হলের ২০৮ নম্বর রুমের বাসিন্দা।

প্রত্যক্ষদর্শীরা জানান, মঙ্গলবার সকালে ভূমিকম্প অনুভূত হলে ভয় পেয়ে তানভীর দোতলা থেকে লাফ দেয়। এ সময় তার হাত ভেঙে যায় এবং রক্তক্ষরণ হয়। পরে হলের শিক্ষার্থীরা তাকে বিশ্ববিদ্যালয়ের মেডিকেল সেন্টারে নিয়ে যায়।

Manual6 Ad Code

সেখান থেকে প্রাথমিক চিকিৎসা দেয়ার পর তাকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

Manual1 Ad Code

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বমোট পাঠক


বাংলাভাষায় পুর্নাঙ্গ ভ্রমণের ওয়েবসাইট

Manual1 Ad Code
Manual6 Ad Code