গোলাম আযমের ছেলে আযমীকে আটকের দাবি পরিবারের

প্রকাশিত: ৯:২৮ পূর্বাহ্ণ, আগস্ট ২৩, ২০১৬

Manual1 Ad Code

মানবতাবিরোধী অপরাধের অভিযোগে আমৃত্যু কারাভোগের সময় মারা যাওয়া জামায়াতে ইসলামীর সাবেক আমির গোলাম আযমের ছেলে আবদুল্লাহেল আমান আযমীকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী নিয়ে গেছে বলে তার পরিবারের পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে।

সোমবার রাত ১২টার দিকে মগবাজার কাজী অফিস সড়কে গোলাম আজমের বাসভবন থেকে আবদুল্লাহেল আমানকে নিয়ে যাওয়া হয়। পরিবারের এক সদস্য মুঠোফোনে বলেছেন, গোয়েন্দা পুলিশ পরিচয়ে আমানকে নিয়ে যাওয়া হয়েছে। যারা নিয়ে গেছেন তারা কোনো বাহিনীর পোশাক পরা ছিল না। আমান আযমীর আইনজীবী গাজী তামিমও একই অভিযোগ করেছেন।

আমান আযমীর ভাই সালমান আযমী রাত ১টার দিকে নিজের ফেসবুক পেজে লিখেছেন, তার ভাইকে কিছুক্ষণ আগে ডিবি পরিচয়ে বাসা থেকে তুলে নেওয়া হয়েছে। ৩০-৩৫ জনের একটি দল তার ভাইকে আটক করেছে।

Manual5 Ad Code

আবদুল্লাহেল আমান বাংলাদেশ সেনাবাহিনীর কর্মকর্তা ছিলেন। তাকে বাহিনী থেকে বহিস্কার করা হয়।

Manual3 Ad Code

জানতে চাইলে রমনা থানার দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা বলেন, তাদের থানার পুলিশ গোলাম আজমের ছেলেকে গ্রেপ্তার বা আটক করেনি। এমনকি তাকে আটকের জন্য কোনো ফোর্সও রমনা থানা থেকে পাঠানো হয়নি।

Manual8 Ad Code

ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) ও র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ানের (র‍্যাব) কর্মকর্তারাও আমানকে গ্রেপ্তার বা আটকের ব্যাপারে কোনো তথ্য দিতে পারেনি।

আমানের পরিবারের সদস্যরা অভিযোগ করেছেন রাত সাড়ে ১১টার দিকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা কাজী অফিস লেনের বাসার সামনে অবস্থান নেন।

Manual1 Ad Code

সর্বমোট পাঠক


বাংলাভাষায় পুর্নাঙ্গ ভ্রমণের ওয়েবসাইট

Manual1 Ad Code
Manual2 Ad Code