ফখরুলসহ ২৬ বিরুদ্ধে অভিযোগ গঠন ২৫ অক্টোবর

প্রকাশিত: ৫:১৩ অপরাহ্ণ, আগস্ট ২২, ২০১৬

Manual8 Ad Code

বিস্ফোরক দ্রব্য আইনের একটি মামলায় বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ ২৬ নেতাকর্মীর বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানির তারিখ আগামী ২৫ অক্টোবর ধার্য করেছে আদালত।

Manual4 Ad Code

সোমবার আসামিপক্ষের সময় আবেদন মঞ্জুর করে ঢাকার চতুর্থ অতিরিক্ত মহানগর দায়রা জজ আদালতের ভারপ্রাপ্ত বিচারক এস এম জিয়াউর রহমান এ দিন ধার্য করেন।

Manual5 Ad Code

আসামিপক্ষে সময়ের আবেদন করেন জয়নুল আবেদীন মেজবাহ।

মামলার এজাহার থেকে জানা যায়, ২০১৩ সালের ২ মার্চ বিকালে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে বিক্ষোভ সমাবেশ শেষে আসামিরা শান্তিনগর ও চামেলীবাগের টুইন টাওয়ারের সামনে চলাচলরত যানবাহনে ভাঙচুর ও অগ্নিসংযোগে করেন। এ সময় তারা পাঁচটি ককটেলের বিস্ফোরণ ঘটান।

ঘটনার দিনই পল্টন থানার উপ-পরিদর্শক হাবিবুর রহমান বাদী হয়ে মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ ২৬ জনকে আসামি করে মামলাটি দায়ের করেন।

Manual1 Ad Code

২০১৫ সালের ১১ মে ডিবি পুলিশের পরিদর্শক এনামুল হক এ মামলায় আদালতে অভিযোগপত্র দাখিল করেন।

Manual2 Ad Code

সর্বমোট পাঠক


বাংলাভাষায় পুর্নাঙ্গ ভ্রমণের ওয়েবসাইট

Manual1 Ad Code
Manual7 Ad Code