‘সব গোরস্থানেই বিএনপি নেতাকর্মীদের কবর রয়েছে’

প্রকাশিত: ৪:৪৯ অপরাহ্ণ, আগস্ট ২২, ২০১৬

Manual4 Ad Code

অপমৃত্যুর স্বীকার হয়ে বাংলাদেশের সব গোরস্থানেই বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের কবর রয়েছে বলে মন্তব্য করেছেন দলটির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান।

Manual6 Ad Code

সোমবার দুপুরে জাতীয় প্রেসক্লাব মিলনায়তনে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৩৬তম প্রতিষ্ঠা বার্ষিকীর এক আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন।

তিনি আরো বলেন, বাংলাদেশের এমন কোনো জেলখানা নেই যেখানে বিএনপি নেতাকর্মীদের গ্রেপ্তার করে রাখা হয়নি।

তিনি অভিযোগ করেন, ‘আন্দোলনে পঙ্গু হয়ে এমন কোনো হাসপাতাল নেই যেখানে দলের নেতাকর্মীরা চিকিৎসা নেননি। অপমৃত্যুর স্বীকার হয়ে বাংলাদেশের সব গোরস্থানেই বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের কবর আছে। শাসকগোষ্ঠী স্বাধীনতার সুবর্ণ ফসল গণতন্ত্র ধ্বংস করছে, সকল মানুষের জীবনমান এখন অনিশ্চিত।’

নির্বাচন কমিশনের সমালোচনা করে নজরুল ইসলাম খান বলেন, মেরুদণ্ডহীন নির্বাচন কমিশন নির্বাচন ব্যবস্থাকে সম্পূর্ণ রুপে ধংস করে ফেলেছে। জনগণ এখন আর নির্বাচনের কথা শুনতেই চায় না। কারণ এখন নির্বাচন মানেই হল আগের রাতেই ভোটের বাক্স ভর্তি করা, জনগণ যাকে ভোট দিবে অন্য জনকে বিজয়ী ঘোষণা করা।

Manual2 Ad Code

তিনি আরো বলেন, মাদকাসক্ত অর্থনীতিকে মানুষ বানাতে বিএনপির ৩ বছর সময় লেগে ছিল। আওয়ামী শাসন আমলে তারা দেশকে দূর্নীতিতে চ্যাম্পিয়ন বানিয়েছিল। স্বাধীনতার পর দেশের প্রথম গণতান্ত্রিক রাজনৈতিক দল হিসেবে গড়ে উঠে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপিই।

Manual6 Ad Code

তাই স্বাধীনতার পক্ষের শক্তি হিসেবে এই অবৈধ সরকারের কাছ থেকে দেশকে রক্ষা করা দলটির দায়িত্ব রয়েছে উল্লেখ করে তিনি বিএনপির সিনিয়র-যুগ্ম-মহাসচিব রিজভীসহ গ্রেপ্তারকৃত সকল নেতাকর্মীদের নিঃশর্ত মুক্তি দাবি করেন।

আয়োজক সংগঠনের সিনিয়র সহ-সভাপতি মুনির হোসেনের সভাপতিত্বে আলোচনা সভায় আরো বক্তব্য রাখেন, সংগঠনের সহ-সভাপতি গোলাম সরোয়ার, মোস্তাফিজুর রহমান, সাইফুল ইসলাম, এনডিপির যুগ্ম-মহাসচিব শামসুল আলম প্রমুখ।

Manual1 Ad Code

Manual1 Ad Code
Manual5 Ad Code