খুলিয়াপাড়ায় সন্ত্রাসী হামলায় সাবেক কাউন্সিলর শানুর স্বামী তাজুল নিহত

প্রকাশিত: ৩:০৩ পূর্বাহ্ণ, আগস্ট ২১, ২০১৬

Manual2 Ad Code

সিলেট নগরীর খুলিয়াপাড়ায় সন্ত্রাসীদের হামলায় সিলেট সিটি করপোরেশনের সাবেক কাউন্সিলর শাহানা বেগম শানুর স্বামী স্বেচ্ছাসেবক দল নেতা তাজুল ইসলাম নিহত হয়েছেন।

Manual2 Ad Code

শনিবার দিবাগত রাত ১১টার দিকে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।

Manual8 Ad Code

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়- শনিবার রাত ১০টার দিকে বাসায় ফিরছিলেন তাজুল ইসলাম। খুলিয়াপাড়া গরম দেওয়ান মাজারের সামনে আসার পর একটি মোটর সাইকেলে (সিলেট এ ৬৮৮৭) তিনজন যুবক এসে তাজুলকে এলোপাতাড়ি কুপিয়ে রাস্তায় ফেলে যায়।

Manual1 Ad Code

পরে স্থানীয় লোকজন আশঙ্কাজনক অবস্থায় তাকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। রাত ১১টার দিকে অপারেশন থিয়েটারের ভেতরে মারা যান তাজুল ইসলাম।

নিহত তাজুলের ভাই নূরুল ইসলাম জানান- পূর্ব বিরোধের জের ধরে তার ভাইয়ের উপর হামলা হয়েছে। হামলাকারীদের মধ্যে হারিছ ও মারুফ নামের দুই সন্ত্রাসী ছিল বলে দাবি করেন তিনি।

Manual8 Ad Code

প্রসঙ্গত, এর আগে তাজুল ইসলামের ছেলে রায়হান ইসলামকেও সন্ত্রাসীরা কুপিয়ে খুন করেছিল।

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বমোট পাঠক


বাংলাভাষায় পুর্নাঙ্গ ভ্রমণের ওয়েবসাইট

Manual1 Ad Code
Manual5 Ad Code