‘লেখাপড়ার পাশাপাশি খেলাধুলা ও নৈতিক শিক্ষার চর্চা করতে হবে’

প্রকাশিত: ২:৪৫ পূর্বাহ্ণ, আগস্ট ২১, ২০১৬

Manual1 Ad Code

স্বাস্থ্য অধিদপ্তরেরর  পরিচালক (প্রশাষন)  ডাঃ এহতেশামুল হক চৌধুরী বলেছেন, জাতি গঠনে খেলাধুলার গুরুত্ব অপরিসীম। সুস্থ দেহ সবল মন খেলাধুলার প্রয়োজন।

Manual2 Ad Code

যদি কেউ সুস্থ দেহ ও সবল মন চায় তাহলে খেলাধুলার কোন বিকল্প নেই। খেলাধুলাই একমাত্র সঠিক ব্যক্তিত্ব বিকাশ ও সুস্থ শরীর গঠনে কার্যকরী ভূমিকা পালন করে। অপরাধ প্রবণতা থেকে রক্ষা করার জন্য ও সুস্থ সামাজিক পরিবেশ বিনির্মাণে খেলাধূলা ও সুস্থ বিনোদন চর্চা প্রয়োজন।

Manual2 Ad Code

তিনি আরো বলেন, বিপদগামী তরুণ  প্রজন্মের ভিতর দেশ প্রেমের বীজ বুনতে হলে লেখা পড়ার পাশাপাশি খেলাধুলা ও নৈতিক শিক্ষার চর্চা করতে হবে। তিনি বলেন, আমরা ডাক্টার আমাদের কাজ মানুষের জীবন বাঁচানো, আমাদের দ্বারায় যেন কারো জীবন বিপন্ন না হয় সবসময় এটা খেয়াল রাখতে হবে। তিনি আরো বলেন, এক শ্রেনীর শিক্ষিত ধর্মান্ধ, নৈতিক শিক্ষাহীন যুবক মানূষ হত্যাকরে চলেছে, তাদের আসল উদ্দেশ্য কি তা অস্পষ্ট। জঙ্গিবাদের মাধ্যমে কোন শান্তি বা ধর্ম প্রতিষ্ঠা লাভ করা যাবেনা। আমাদের ডাক্টার সমাজকে এ ব্যাপারে সোচ্ছার হতে হবে, দায়িক্তশীল হতে হবে।

জনাব, ডাঃ এহতেশামুল হক চৌধুরী আজ শনিবার সকাল ১১ টায়  পার্কভিউ মেডিকেল কলেজের অভ্যান্তরিন ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখছিলেন।

পার্কভিউ মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডাঃ অছুল আহমদ চৌধুরীর সভাপতিত্বে এবং  সহকারী অধ্যাপক কমিউনিটি মেডিসিন বিভাগের বিভাগীয় প্রধান ডাঃ ছফির উদ্দিন আহমদের পরিচালনায় অনুষ্ঠিত পুরস্কার বিতরনী অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, শিশু বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ডাঃ এম এ মালেক প্রমুখ।

Manual8 Ad Code

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বমোট পাঠক


বাংলাভাষায় পুর্নাঙ্গ ভ্রমণের ওয়েবসাইট

Manual1 Ad Code
Manual6 Ad Code