১৮ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ৫ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ১০:০৫ অপরাহ্ণ, আগস্ট ২০, ২০১৬
‘জিয়াউর রহমান কোনো মুক্তিযোদ্ধা নন, তিনি যদি প্রকৃত মুক্তিযোদ্ধা হতেন তাহলে কেনো সেদিন মুক্তিযুদ্ধের বিরোধীদের পুনবার্সন করলেন’ এমন মন্তব্য করেছেন শিল্পমন্ত্রী আমির হোসেন আমু।
শনিবার জাতীয় শিল্পকলা একাডেমিতে ২১ আগস্ট গ্রেনেড হামলা দিবস উপলক্ষে সংবাদচিত্র প্রদর্শনী ও আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এ মন্তব্য করেন তিনি। বাংলাদেশ আওয়ামী যুবলীগ এ আলোচনার আয়োজন করে।
তিনি বলেন, কেনো তিনি (জিয়াউর রহমান) স্বাধীনতাবিরোধীদের বিদেশ থেকে ফিরিয়ে এনে দেশের বড় বড় পদে আসীনের ব্যবস্থা করলেন। এতে কি স্পষ্ট নয় যে, তিনি স্বাধীনতার বিরোধীদের দলে?।
শিল্পমন্ত্রী বলেন, ‘স্বাধীনতাবিরোধীরা শুধু বঙ্গবন্ধুকে হত্যা করেই ক্ষান্ত হয়নি। তারা ২০০৪ সালে গ্রেনেড হামলা করে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যা করে কলঙ্কের ইতিহাস রচনা করতে চেয়েছিল। কিন্তু তারা পারেনি। তাদের সে ষড়যন্ত্র ধুলিস্যাৎ হয়ে গেছে। তবে এখনো স্বাধীনতাবিরোধী শক্তি বিভিন্নভাবে ষড়যন্ত্র করছে।’
তিনি আরো বলেন, বাংলাদেশ আজ উন্নয়নের রোল মডেল। দেশের অর্থনীতি চাঙ্গা হয়েছে। শেখ হাসিনার নেতৃত্বে দেশ এগিয়ে যাচ্ছে। কিন্তু আগে যারা বিভিন্নভাবে দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করেছে, আজো তারাই ষড়যন্ত্র করে যাচ্ছে।
তাই সবাইকে সজাগ থাকতে হবে। যাতে কেউ যেন আবার মাথাচাড়া দিয়ে না উঠতে পারে। সভায় সভাপতিত্ব করেন যুবলীগের চেয়ারম্যান মোহাম্মদ ওমর ফারুক চৌধুরী।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D