১৭ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ৪ঠা বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ১০:৪৯ পূর্বাহ্ণ, ফেব্রুয়ারি ২৫, ২০১৮
নয়াদিল্লী : আশি ও নব্বই দশকে বলিউড কাঁপানো জনপ্রিয় অভিনেত্রী শ্রীদেবী হৃদরোগে আক্রান্ত হয়ে না ফেরার দেশে পাড়ি জমিয়েছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিলো ৫৫ বছর। শনিবার (২৪ ফেব্রুয়ারি) দিবাগত রাতে দুবাইয়ের একটি হাসপাতালে মারা যান জনপ্রিয় এ অভিনেত্রী।
টাইমস অব ইন্ডিয়া জানিয়েছে, পারিবারিক ভ্রমণে দুবাইয়ে অবস্থান করছিলেন তিনি। সেখানেই আকস্মিক হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেন। সঙ্গে ছিলেন স্বামী বনি কাপুর ও ছোট মেয়ে খুশি কাপুর।
এ ঘটনার সত্যতা নিশ্চিত করে শ্রীদেবীর আত্মীয় সঞ্জয় কাপুর জানান, এটা সত্যি যে শ্রীদেবী মারা গেছেন।
গাছের পেছনে, ঝোপঝাড়ে পোশাক বদলাতে হয়েছে : শ্রীদেবী
নয়াদিল্লি : সম্প্রতি পুরনো দিনে ফিল্মের শ্যুটিংয়ের অভিজ্ঞাতা শেয়ার করতে গিয়ে অদ্ভুত ঘটনার কথা জানান শ্রীদেবী। তিনি বলেন, তখনকার অভিনেত্রীরা আজকের অভিনেত্রীদের মত এত সুবিধা পেত না। বাসে কিংবা গেছের পেছনে আমাদের পোশাক বদলাতে হয়েছে।
সম্প্রতি তার আপকামিং ফিল্ম ‘মম’-এর প্রমোশনে ব্যস্ত অভিনেত্রী শ্রীদেবী। ফিল্মটি দেবকী নামে এক টিনেজ কন্যার মায়ের চরিত্রে অভিনয় করেছেন তিনি। ‘মম’-এর প্রমোশনে এক টেলিভিশন চ্যানেলে সাক্ষাৎকারের সময় তার নানান অভিজ্ঞতার কথা শেয়ার করেন এ অভিনেত্রী।
শ্রীদেবীর মতে, ভ্যানিটি ভ্যান আজকালকার দিনে অভিনেত্রীদের কাছে আশীর্বাদের মতো। আমাদের সময় এ ধরনের সুবিধা ছিল না। আমরা ঝোপঝাড়-গাছ, বাস কিংবা শ্যুটিং সেটের মধ্যেও পোশাক বদল করেছি। আমি তো শ্যুটি সেটে জলই খেতাম না। কারণ সেটে ঠিক ঠাক টয়লেট থাকত না।
এ অভিনেত্রী বলেন, আমি তো বৃষ্টির সময় শ্যুটিংই করতে চাইতাম না। কারণ তারপরই অসুস্থ হয়ে পড়তাম। আসলে অভিনয় পেশাটা বাইরে থেকে যতই গ্ল্যামারাস লাগুক না কেন কাজটা যে কতটা কঠিন তা আমিই বুঝতাম।
এদিকে নিজের ক্যারিয়ারের তিনশ’ নম্বর ছবিতে অভিনয় করলেও শ্রীদেবী বলেন, আজো তিনি সম্পূর্ণভাবেই পরিচালকের অভিনেত্রী। এ ছবিতেও পরিচালক রবি উদয়াওয়ার যেভাবে বলেছিলেন, সেভাবেই কাজ করেছেন। নেওয়াজউদ্দিন সিদ্দিকি, অক্ষয় খান্না, পাক অভিনেতা সজল আলি এবং আদনান সিদ্দিকির সঙ্গে প্রথমবার কাজের অভিজ্ঞতা নিয়ে রীতিমতো উচ্ছ্বসিত তিনি।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D