৪ঠা মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ২১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ১:৩৫ পূর্বাহ্ণ, ফেব্রুয়ারি ২৪, ২০১৮
সিলেটের ফেঞ্চুগঞ্জ উপজেলার ৫টি ইউনিয়ন পরিষদের নির্বাচন ২৯ মার্চ অনুষ্ঠিত হবে। উক্ত নির্বাচন উপলক্ষে বিএনপির দলীয় মনোনয়ন প্রত্যাশীদের জন্য সিলেট জেলা বিএনপির পক্ষ থেকে উপজেলা সভাপতি ও সাধারন সম্পাদক বরাবরে আবেদন ফরম প্রেরণ করা হয়েছে। আবেদন ফরম শনিবার সকাল ১০ টা থেকে রবিবার বিকাল ৫টা পর্যন্ত ফেঞ্চুগঞ্জ উপজেলা সভাপতি ও সাধারণ সম্পাদকের কাছ থেকে সংগ্রহ করার নির্দেশনা প্রদান করা হয়েছে। আবেদন ফরম রবিবার রাত ৮টার মধ্যেই ফেঞ্চুগঞ্জ উপজেলা সভাপতি ও সাধারণ সম্পাদক বরাবরে জমা করতে হবে। এ সময়ের পর আবেদন গ্রহণ করা হবেনা।
শুক্রবার এক বিবৃতিতে সিলেট জেলা বিএনপির সভাপতি আবুল কাহের চৌধুরী শামীম ও সাধারণ সম্পাদক আলী আহমদ উপরোক্ত নির্দেশনা প্রদান করেছেন।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D