৪ঠা মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ২১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ১২:১৪ পূর্বাহ্ণ, ফেব্রুয়ারি ২৪, ২০১৮
সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার ভোলাগঞ্জ পাথর কোয়ারীতে পাথর তুলতে গিয়ে জালাল (২৪) নামে এক শ্রমিকের প্রাণহানি হয়েছে। শুক্রবার সকাল সাড়ে ৯টার দিকে ভোলাগঞ্জ রোপওয়ে (বাংকার) এলাকায় এ ঘটনা ঘটে। নিহত জালাল নেত্রকোনা জেলার বারহাট্টা উপজেলার বাড়িতাতিও গ্রামের আলী আকবর এর ছেলে। এ ঘটনায় আহত আমিরুল হক (২২) নামে আরও এক শ্রমিক কোম্পানীগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি রয়েছে। তার বাড়ি নেত্রকোনা জেলার কলমাকান্দা উপজেলার চারিকুমপাড়া গ্রামে।
স্থানীয়রা জানান, ভোলাগঞ্জ রোপওয়ের উত্তর-পূর্ব পাশে জনৈক সিরাজুলের মালিকানাধীন আব্দুল কাদির ও শাহজাহানের মালিকানাধীন গর্তে (পাথর কোয়ারী) কাজ করছিলেন কয়েকজন শ্রমিক। হঠাৎ গর্তের মাটি ধসে চাপা পড়েন জালাল ও আমিরুল। এ সময় অন্য শ্রমিকরা দ্রুত মাটি সরিয়ে তাকে উদ্ধার করে কোম্পানীগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। পরে সেখানকার কর্তব্যরত চিকিৎসক জালালকে মৃত ঘোষণা করেন।
কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ সফিকুর রহমান খান বিষয়টি নিশ্চিত করে বলেন, খবর পেয়ে থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। নিহত জালালের লাশ ময়না তদন্তের জন্য সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় গর্তের মালিকদের বিরুদ্ধে মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানান তিনি।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D