শেখ হাসিনাকে হত্যার পরিকল্পনা হাওয়া ভবন থেকেই : তোফায়েল

প্রকাশিত: ১:১৭ পূর্বাহ্ণ, আগস্ট ১৯, ২০১৬

Manual5 Ad Code

বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ বলেছেন, ‘২০০৪ সালের ২১ আগস্ট গ্রেনেড হামলা করে শেখ হাসিনাকে যে হত্যার চেষ্টা করা হয়েছিল। সেই পরিকল্পনা করা হয়েছিল হাওয়া ভবন থেকেই।’

Manual8 Ad Code

বৃহস্পতিবার বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র–শিক্ষক কেন্দ্র (টিএসসি) মিলনায়তনে ১৫ আগস্ট জাতীয় শোক দিবস উপলক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগ আয়োজিত এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

বাণিজ্যমন্ত্রী বলেন, বঙ্গবন্ধুর স্বজনদের মধ্যে কেউ যেন ক্ষমতায় যেতে না পারে, সে জন্য ২১ আগস্ট শেখ হাসিনাকে হাওয়া ভবন থেকে হত্যা করার চেষ্টা করা হয়। সেই বিচারকাজ দ্রুত সমাপ্ত করা হবে।

Manual2 Ad Code

তোফায়েল আহমেদ আরো বলেন, ২০১৯ সালের আগে জাতীয় নির্বাচন হবে না। সেদিন একজন দেখলাম মধ্যবর্তী নির্বাচনের দাবি করেছেন। কিসের মধ্যবর্তী নির্বাচন? কী কারণে মধ্যবর্তী নির্বাচন? ২০১৯ সালের ২৯ জানুয়ারি পর্যন্ত এ সরকারের মেয়াদ। ২৯ জানুয়ারির আগের ৯০ দিনের যেকোনো দিন নির্বাচন হবে। তার এক দিন আগেও কোনো জাতীয় নির্বাচন হবে না।

Manual4 Ad Code

ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সভাপতি আবিদ আল হাসানের সভাপতিত্বে আলোচনা সভায় আরো বক্তব্য দেন ছাত্রলীগের সাবেক সভাপতি লিয়াকত শিকদার, এইচ এম বদিউজ্জামান সোহাগ, ছাত্রলীগের সভাপতি সাইফুর রহমান সোহাগ, সাধারণ সম্পাদক এস এম জাকির হোসাইন প্রমুখ।

সর্বমোট পাঠক


বাংলাভাষায় পুর্নাঙ্গ ভ্রমণের ওয়েবসাইট

Manual1 Ad Code
Manual7 Ad Code