৪ঠা মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ২১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ১:৩৭ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ২০, ২০১৮
সমাবর্তনে কর্মকর্তাদের আসন না দেয়ার প্রতিবাদে সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনে এখনো তালা ঝুলছে। তবে, সোমবার থেকে পাঠদান শুরু হয়েছে।
গত বৃহস্পতিবার থেকে এ আন্দোলন শুরু হয়। কর্মসূচির অংশ হিসাবে আন্দোলনকারীরা সোমবার ক্যাম্পাসে মিছিল সমাবেশ করেছেন। সমাবেশে বক্তারা বলেন, ‘১৫ ফেব্রুয়ারির ১ম সমাবর্তনে কর্মকর্তাদের আসন না দেয়ার বিষয়টি ন্যাক্কারজনক’। এ জন্য তারা অনুষ্ঠানের ব্যবস্থাপনায় দায়িত্বে থাকা সাজ সজ্জা কমিটিকে দায়ী করেন। বিষয়টির সুষ্ঠু সমাধান না হলে আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেন। এ ব্যাপারে বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে কোনো পদক্ষেপ না নেয়ায় বক্তারা ক্ষোভ ও হতাশা ব্যক্ত করেন।
এদিকে, আন্দোলন সংশ্লিষ্টরা জনান, শিক্ষার্থীদের সাথে তাদের কোনো বিরোধ নেই। বিশ্ববিদ্যালয়ের পাঠদানে তাদের কোনো হস্তক্ষেপ নেই বলেও জানান। তবে, কর্মচারীদের আন্দোলনে সোমবার ও বিশ্ববিদ্যালয় পরিবহন পুল থেকে কোনো যানবাহন না বের হওয়ায় শিক্ষার্থীরা দুর্ভোগে পড়েন।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D