৪ঠা মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ২১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৫:৫৫ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ১৮, ২০১৮
১৮ ফেব্রুয়ারি ২০১৮, রোববার : জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় খালেদা জিয়ার সাজার রায়কে কেন্দ্র করে সিলেটে পুলিশ ও আওয়ামী লীগের সাথে সংঘর্ষের ঘটনায় দায়েরকৃত মামলায় বিএনপি ও অঙ্গ সংগঠনের ২২ নেতাকর্মী জামিন লাভ করেছেন। রবিবার উচ্চ আদালত থেকে তারা জামিন লাভ করেন।
৮ ফেব্রুয়ারি নগরীর কোর্ট পয়েন্ট ও হকার পয়েন্টে দফায় দফায় সংঘর্ষের ঘটনায় পুলিশ বাদি হয়ে দায়েরকৃত মামলায় বিএনপি ও অঙ্গ সংগঠনের ৫৭ নেতার নাম উল্লেখ করে আসামি করা হয়। আসামি করা হয় অজ্ঞাত আরো দেড়শতাধিক নেতাকর্মীকে।
ওই মামলার ২২ আসামী রবিবার উচ্চ আদালতে হাজির হয়ে জামিন প্রার্থনা করেন। আদালত তাদের জামিন মঞ্জুর করেন।
জামিনপ্রাপ্তরা হলেন- সিলেট জেলা বিএনপির সভাপতি আবুল কাহের শামীম, সাধারণ সম্পাদক আলী আহমদ, মহানগর বিএনপির সভাপতি নাসিম হোসাইন, সাধারণ সম্পাদক বদরুজ্জামান সেলিম, মহানগর বিএনপির সিনিয়র সহ সভাপতি আবদুল কাইয়ূম জালালী পংকী, সহ সভাপতি জিয়াউল গণি আরেফিন জিল্লুর, জেলা বিএনপির সহ সভাপতি শাহজামাল নূরুল হুদা, মহানগর বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক এমদাদ হোসেন চৌধুরী, হুমায়ূন আহমদ মাসুক, মাহবুব কাদির শাহী, মহানগর বিএনপির সাংগঠনিক সম্পাদক মাহবুব চৌধুরী, জেলা বিএনপির ছাত্র বিষয়ক সম্পাদক শাকিল মুর্শেদ, মহানগর ছাত্রদলের সহ সভাপতি আকতার বকস, জেলা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক আফসর খান, মহানগর ছাত্রদলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক রুমেল শাহ, যুগ্ম সাধারণ সম্পাদক এমদাদুল হক স্বপন, ছাত্রদল নেতা সরওয়ার রেজা, সহ সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন রাজু, বিএনপি নেতা আবদুস সামাদ, জালালাবাদ থানা স্বেচ্ছাসেবক দলের সভাপতি আজিজ খান সজীব, ৮নং ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের সভাপতি রাসেল আহমদ খান।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D