৪ঠা মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ২১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ১:৪২ পূর্বাহ্ণ, ফেব্রুয়ারি ১৬, ২০১৮
দলের চেয়ারপার্সন খালেদা জিয়ার মুক্তির দাবিতে কেন্দ্র ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে শনিবার সিলেটেও গণস্বাক্ষর কর্মসূচি পালন করবে বিএনপি।
সকাল ১১টা থেকে নগরীর গুরুত্বপূণ পয়েন্টগুলোতে একযোগে কর্মসূচি শুরু হবে বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জেলা ও মহানগর বিএনপির পক্ষ থেকে জানানো হয়েছে।
উক্ত কর্মসূচীতে সিলেট জেলা ও মহানগর বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মী এবং সম্মানিত সিলেটবাসীকে উপস্থিত হওয়ার অনুরোধ জানিয়েছেন সিলেট জেলা বিএনপির সভাপতি আবুল কাহের শামীম, মহানগর বিএনপির সভাপতি নাছিম হোসাইন, মহানগর বিএনপির সাধারণ সম্পাদক বদরুজ্জামান সেলিম ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক আলী আহমদ।
এছাড়াও সিলেট জেলা বিএনপির আওয়াতাধীন সকল পৌর ও উপজেলা এবং মহানগর বিএনপির আওয়াতাধীন সকল ওয়ার্ড সমূহ কে গণস্বাক্ষর কর্মসূচী পালনের জন্য আহবান জানিয়েছেন নেতৃবৃন্দ।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D