৪ঠা মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ২১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ২:০০ পূর্বাহ্ণ, ফেব্রুয়ারি ১৪, ২০১৮
সিলেট সদর উপজেলার সিলেট-সুনামগঞ্জ সড়কের মোগলগাঁও ইউনিয়নের আউসা গ্রামের আউসা ব্রিজ থেকে সিলেট সরকারি মহিলা কলেজ ছাত্রী খাদিজা বেগম নার্গিসের বাড়ি পর্যন্ত কাঁচা রাস্তার ইট সলিং কাজ সমাপ্ত হয়েছে। রাস্তার উন্নয়ন কাজ শেষ হলে মঙ্গলবার দুপুরে ফলক উন্মোচন করে এর উদ্বোধন করেন সিলেট জেলা পরিষদের চেয়ারম্যান এডভোকেট মো. লুৎফুর রহমান।
সিলেট জেলা পরিষদের অর্থায়নে ৪ লক্ষ টাকা ব্যয়ে ১১ শ’ ফুট দৈর্ঘ্য এই রাস্তার ইট সলিংয়ের কাজ করেছে ঠিকাদারী প্রতিষ্ঠান মাহি ট্রেডার্স। ফলক উন্মোচন শেষে সিলেট এমসি কলেজে সন্ত্রাসী হামলায় গুরুতর আহত, মৃত্যুর পথ থেকে ফিরে আসা সিলেট সরকারি মহিলা কলেজের মেধাবী শিক্ষার্থী খাদিজা বেগম নার্গিসকে দেখতে তার বাড়িতে যান সিলেট জেলা পরিষদের চেয়ারম্যান এডভোকেট লুৎফুর রহমান। বাড়িতে প্রবেশ করে খাদিজার শারীরিক অবস্থার খোঁজখবর নেন তিনি। ভবিষ্যতে এ রাস্তা পাকা করে দেবেন বলে আশ্বস্ত করেন এই জনপ্রতিনিধি। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন-৭নং মোগলগাঁও ইউপি চেয়ারম্যান মো. হিরণ মিয়া, জেলা পরিষদ সদস্য মো. শাহনূর, খাদিজার ভগ্নিপতি ও দৈনিক সংগ্রাম সিলেট ব্যুরো প্রধান কবির আহমদ, জেলা পরিষদের উপ প্রকৌশলী হাসিব আহমদ, মোগলগাঁও ইউপির ৬নং ওয়ার্ড সদস্য তাজিজুল ইসলাম জয়নাল, খাদিজা হত্যাচেষ্টা মামলার বাদী ও খাদিজার চাচা আব্দুল কুদ্দুছ, বিশিষ্ট মুরব্বী আশরাফ মিয়া, মতছির আলী, প্রমুখ। ফলক উন্মোচন শেষে মোনাজাত পরিচালনা করেন আউসা উত্তর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মাওলানা আব্দুল মুকিত।
উল্লেখ্য, ২০১৬ সালের ৩ অক্টোবর এমসি কলেজের পুকুরপারে সন্ত্রাসী হামলায় গুরুতর আহত হন সিলেট সরকারি মহিলা কলেজের স্নাতক দ্বিতীয় বর্ষের মেধাবী শিক্ষার্থী খাদিজা বেগম নার্গিস। পর দিন তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকার স্কয়ার হাসপাতালে ভর্তি করা হয়। ঢাকায় চিকিৎসা চলাকালে তার পরিবারের সদস্যদের খোঁজখবর নিতে সিলেট সদর উপজেলার আউসা গ্রামের সৌদি প্রবাসী মাশুক মিয়ার বাড়িতে ছুটে আসেন সিলেট জেলা পরিষদের চেয়ারম্যান এডভোকেট লুৎফুর রহমান। তখন তিনি ঘোষণা দেন এই কাচা রাস্তার উন্নয়ন কাজ অচিরেই শুরু করবেন। ১৫ মাসের মাথায় রাস্তার কাজ শুরু হয়। গতকাল মঙ্গলবার কাজ শেষে ফলক উন্মোচনের মাধ্যমে এই রাস্তার উদ্বোধন করা হয়।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D