মেজরটিলা থেকে ‘তীর শিলং’ সামগ্রীসহ আটক এক

প্রকাশিত: ১:৫৩ পূর্বাহ্ণ, ফেব্রুয়ারি ১৪, ২০১৮

মেজরটিলা থেকে ‘তীর শিলং’ সামগ্রীসহ আটক এক

মহানগরের মেজরটিলা নূরপুর এলাকায় অভিযান চালিয়ে ভারতীয় ‘তীর শিলং’ নামক জুয়া খেলার সামগ্রীসহ আল আমিন (২৮) এক ব্যক্তিকে আটক করেছে গোয়েন্দা পুলিশ।

মঙ্গলবার সন্ধ্যায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে আটককরা হয়। এসময় তার কাছ থেকে নগর ১০৫০টাকা এবং তীর খেলার টুকেন সামগ্রীও উদ্ধার করা হয়েছে। আটক আল আমিন সুনামগঞ্জ জেলার জগন্নাথপুরের বাদগাঁও গ্রামের আবু তোরাবের ছেলে।

তার বিরুদ্ধে মহানগর পুলিশের শাহপরাণ থানায় একটি মামলা দায়ের করা হয়েছে বলে জানিয়েছেন অতিরিক্ত উপ-কমিশনার (মিডিয়া) মুহাম্মদ আবদুল ওয়াহাব।

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বমোট পাঠক


বাংলাভাষায় পুর্নাঙ্গ ভ্রমণের ওয়েবসাইট