৪ঠা মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ২১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ১:৪৯ পূর্বাহ্ণ, ফেব্রুয়ারি ১৪, ২০১৮
বিয়ানীবাজারে ছয় রাউন্ড শর্ট গানের কার্তুজসহ ডাকাত আমির হোসেনকে(৩৫) সোমবার দিবাগত রাতে গ্রেফতার করেছে পুলিশ। সে উপজেলার সুপাতলা গ্রামের মৃত মস্তকিন আলীর পুত্র।
এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, থানার অফিসার ইনচার্জ শাহজালাল মুন্সির নির্দেশে পুলিশ পরিদর্শক (তদন্ত) মোঃ জাহিদুল হক এর নেতৃত্বে এসআই সিরাজুল ইসলাম, এসআই মহসিন, এএসআই বিরাজ কুমার পাল, এএসআ রাজেশ পাল, এএসআইতাজুল ইসলাম, কনস্টেবল শিপুল এবং কনস্টেবল সাইদুলের সহযোগিতায় সোমবার রাতে বিয়ানীবাজার পৌরসভা এলাকায় গ্রেফতারী পরোয়ানা, অবৈধ অস্ত্র ও মাদকদ্রব্য উদ্ধার অভিযান পরিচালনা করা হয়। রাত ৯টায় গোপন সংবাদের ভিত্তিতে বিয়ানীবাজার থানাধীন সুপাতলা জামে মসজিদের সামনে থেকে আসামী আমির হোসেনকে গ্রেফতার করা হয়। ধৃত আসামীর বিরুদ্ধে বিয়ানীবাজার, কানাইঘাট ও জকিগঞ্জ থানায় বেশ কয়েকটি ডাকাতি ও অস্ত্র মামলা রয়েছে। এছাড়া, কার্তুজ উদ্ধারের ঘটনায় মঙ্গলবার ১৮৭৮ সালের অস্ত্র আইনের ১৯ এফ ধারায় আরেকটি মামলা রুজু করা হয়েছে।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D