৪ঠা মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ২১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৬:০৯ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ১১, ২০১৮
‘আক্ষরিক অর্থে ডিভিশন বিষয়টি হয়তো অনুপস্থিত, কিন্তু বেগম জিয়ার মর্যাদা ও গুরুত্ব বিবেচনা করে যে সকল সুযোগ সুবিধা দেওয়া হচ্ছে, তা প্রচলিত ডিভিশন সুযোগ সুবিধার চাইতে বেশি’ বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
রবিবার দুপুরে সচিবালয়ে মন্ত্রণালয়ের সভা কক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি।
সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী এবং আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে কোনো ধরনের অসম্মান বা অমর্যাদা করা হচ্ছে না।
ওবায়দুল কাদের বলেন, সাবেক প্রধানমন্ত্রী হিসেবে তিনি সব সুযোগ-সুবিধা পাবেন। তবে জেলখানা আরাম আয়েশের জায়গা না, জেল তো জেলই। কিন্তু জেল কোড অনুযায়ী সব সুযোগ সুবিধাই তিনি পাবেন।
তিনি বলেন, জেলকোডে গৃহপরিচারিকা অথবা ব্যক্তিগত সহকারী রাখার কোনো বিধান নাই। ওয়ান ইলেভেনের সময় আমাদের নেত্রীও জেলে ছিলেন, উনিও গৃহপরিচারিকা রাখেননি। জাতিরজনক বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানও জেলে ছিলেন, তিনিও এ সুবিধা পাননি। এসি (এয়ার কন্ডিশন) ও জেলকোডে নেই। মোট কথা জেল কোনো আরাম আয়েশের জায়গা নয়।
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন, বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে মামলার রায় দুর্নীতিবাজ রাজনীতিবিদদের জন্য সতর্কবার্তা।
শনিবার বেলা সাড়ে ১১টার দিকে নারায়নগঞ্জের সোনারগাঁওয়ের মেঘনাঘাট এলাকায় কাঁচপুর, মেঘনা ও গোমতী দ্বিতীয় সেতুর নির্মাণ প্রকল্পের সুপার কনস্টাকশন কাজের উদ্বোধন শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।
রাজনীতিবিদদের জন্য কারাবরণ অনুসঙ্গ—উল্লেখ করে ওবায়দুল কাদের বলেন, রাজনীতি করলে জেল-জুলুম মেনে নিতে হবে।
তিনি আরো বলেন, খালেদা জিয়ার দুর্নীতি মামলার রায়ের আগের রাতে বিএনপি তাদের গঠনতন্ত্র থেকে ৭ ধারা তুলে দিয়ে প্রমাণ করেছে যে তারা আত্মস্বীকৃত দুর্নীতিবাজ দল।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D