৪ঠা মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ২১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ১:২৫ পূর্বাহ্ণ, ফেব্রুয়ারি ৭, ২০১৮
ওয়েছ খসরু, অতিথি প্রতিবেদক : কোম্পানীগঞ্জ উপজেলার ভোলাগঞ্জ গুচ্ছগ্রাম ও গুচ্ছগ্রাম বাজার বোমা মেশিনের ভাঙনের কবল হতে রক্ষা করলেন খোদ কোম্পানীগঞ্জ থানার ওসি। গতকাল ড্রেজার মেশিনের মাধ্যমে ও স্থানীয় এলাকাবাসী ও ব্যাবসায়ীদের সহযোগিতায় দিনভর সেখানে উপস্থিত থেকে অবৈধভাবে পাথর উত্তোলনের দানবযন্ত্র বোমা মেশিনের ভয়াবহ ভাঙনের বিশাল অংশ বালু দিয়ে ভরাট করান তিনি। পাথরখেকোরা বেশ কিছু দিন ধরে পর্যায়ক্রমে ধলাই সেতুর পাশ ভোলাগঞ্জ ১০নং নামক স্থান, ভোলাগঞ্জ ও ভোলাগঞ্জ গুচ্ছগ্রাম বোমা মেশিনের তাণ্ডবলীলায় তছনছ করে দিয়েছিল। ভোলাগঞ্জের গুচ্ছগ্রাম বাজারের পাশ ঘেষে অবৈধভাবে বোমা মেশিন দিয়ে পাথর লুটপাটের মহোৎসব চলছিল। কতিপয় পাথরখেকো চক্র গুচ্ছগ্রাম বাজারকে ধ্বংসের মুখে ধাবিত করে হাতিয়ে নিয়েছে লাখ লাখ টাকা। তবে তখন পুলিশি অভিযানের সংবাদ পেয়েই পাথরখেকো চক্ররা মুহর্তের মধ্যে পে-লোডার মেশিন দিয়ে বোমা মেশিনগুলো সরিয়ে নিতো।
ফলে প্রায় সময় বোমা মেশিন ধ্বংস করা যেত না। যে কারণে ভয়াবহ ভাঙনের মুখে পড়ে গুচ্ছগ্রামসহ গুচ্ছগ্রাম বাজার। আর তারই পরিপ্রেক্ষিতে দু’দিনের নিবিড় পর্যবেক্ষণ শেষে নতুন কৌশল অবলম্বন করেন কোম্পানীগঞ্জ থানার ওসি শফিকুর রহমান খান। স্থানীয় এলাকাবাসী ও ব্যাবসায়ীদের সঙ্গে আলাপ-আলোচনার মাধ্যমে ভাঙনের কবল হতে গুচ্ছগ্রামকে রক্ষা করতে ওসি শফিকুর রহমান খান নিয়েছেন। ভাড়া করে নিয়ে আসা ড্রেজার মেশিন দিয়ে গুচ্ছগ্রামসহ বাজারের ভাঙন এলাকা বালু দিয়ে ভরাট করে দেন তিনি। যে কারণে ভয়াবহ ভাঙনের কবল হতে কিছুটা হলেও রক্ষা পেলো ওই গ্রাম ও বাজার।
জনমনে ফিরে এসেছে স্বস্তি। এ বিষয়ে কোম্পানীগঞ্জের ওসি শফিকুর রহমান খান জানান, অতীতের ন্যায় বর্তমানেও বোমা মেশিনের বিরুদ্ধে ঘন ঘন অভিযান আমরা পরিচালনা করছি। বোমা মেশিন ব্যবহারকারীদের বিরুদ্ধে পরিবেশ বিধ্বংসী আইনে মামলা হয়েছে, আরো হবে। তিনি জানান, ভোলাগঞ্জ গুচ্ছগ্রাম ও বাজার, ধলাই সেতু রক্ষার্থে বোমা মেশিনের বিরুদ্ধে আমাদের রয়েছে কঠোর অবস্থান। তাই সবার সহযোগিতা পেলে কোম্পানীগঞ্জকে বোমা মেশিনমুক্ত করা যাবে।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D