৪ঠা মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ২১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ১২:৩৭ অপরাহ্ণ, জানুয়ারি ৩০, ২০১৮
হযরত শাহজালাল(র.) এর মাজার জিয়ারতের পর এখন হযরত শাহপরান(র.) এর মাজার জিয়ারত করছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বেলা ১২টার দিকে প্রধানমন্ত্রী হযরত শাহপরান(র.) মাজারে প্রবেশ করেন বলে জানিয়েছেন শাহপরান থানার ওসি আখতার হোসেন। তিনি জানান, শাহপরান(র.) এর মাজার জিয়ারতের পর প্রধানমন্ত্রী সিলেটের আদি মুসলমান হযরত গাজী বুরহান(র.) মাজার জিয়ারতে যাবেন।
মঙ্গলবার সকাল ১০টা ৫০ মিনিটে বিমানযোগে সিলেট পৌঁছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিন ওলির মাজার জিয়ারতশেষে প্রধানমন্ত্রী সার্কিট হাউসে যোহরের নামাজ আদায় এবং মধ্যাহ্নভোজ করবেন। বেলা ২টা ৪০ মিনিটে প্রধানমন্ত্রী আলীয়া মাদ্রাসা মাঠে যাবেন। সেখানে ২০টি প্রকল্পের উদ্বোধন ও ভিত্তি প্রস্তর স্থাপনশেষে তিনি আওয়ামী লীগ আয়োজিত জনসভায় ভাষণ দেবেন।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D