সেলিমা-বুলুসহ ৬৭ জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা

প্রকাশিত: ৭:২৩ অপরাহ্ণ, আগস্ট ১৭, ২০১৬

Manual8 Ad Code

মতিঝিল থানার নাশকতা মামলার অভিযোগপত্র আমলে নিয়ে বিএনপির ভাইস চেয়ারম্যান সেলিমা রহমান ও বরকতউল্লাহ বুলুসহ ৬৭ জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছে আদালত।

আজ বুধবার ঢাকা মহানগর দায়রা জজ কামরুল হোসেন মোল্লা এ পরোয়ানা জারি করেন।

Manual8 Ad Code

সংশ্লিষ্ট আদালতের সরকারি কৌঁসুলি তাপস কুমার পাল এ তথ্য জানান।

Manual4 Ad Code

এর আগে গতকাল মঙ্গলবার আরেক মামলায় সেলিমা রহমানসহ ১৬ জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন ঢাকার মহানগর হাকিম খোরশেদ আলম।

Manual4 Ad Code

২০১৫ সালের ১৭ ফেব্রুয়ারি মুগদা থানা এলাকায় নাশকতার অভিযোগে মামলাটি দায়ের করেন ওই থানার উপ পরিদর্শক নুরুল ইসলাম। মামলাটি তদন্ত করে ২০১৫ সালের ৮ জুলাই মুগদা থানার উপ পরিদর্শক সাইফুল আহমেদ আদালতে চার্জশিট দাখিল করেন। মামলাটিতে বিএনপি নেতা আমানউল্লাহ আমানসহ ১৫ জন জামিনে রয়েছেন।

সর্বমোট পাঠক


বাংলাভাষায় পুর্নাঙ্গ ভ্রমণের ওয়েবসাইট

Manual1 Ad Code
Manual6 Ad Code