নবীগঞ্জে ইয়াবাসহ শীর্ষ সন্ত্রাসী মুসা গ্রেফতার

প্রকাশিত: ৯:২২ অপরাহ্ণ, জানুয়ারি ২৯, ২০১৮

নবীগঞ্জে ইয়াবাসহ শীর্ষ সন্ত্রাসী মুসা গ্রেফতার

নবীগঞ্জ প্রতিনিধি : হবিগঞ্জ জেলার নবীগঞ্জ উপজেলায় রোববার দিবাগত রাতে র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-৯ এর সদস্যরা অভিযান চালিয়ে একাধিক মামলার আসামী ও শীর্ষ সন্ত্রাসী মুসা গ্রেফতার হয়েছে। গ্রেফতারকৃত নবীগঞ্জ উপজেলার ছালামতপুর গ্রামের শাহ খোরশেদ আলমের ছেলে। তার কাছ থেকে বিপুল পরিমাণ ইয়াবা উদ্ধার করা হয়।
র‌্যাব -৯ এর অতিরিক্ত পুলিশ সুপার ও সিনিয়র সহকারি পরিচালক (মিডিয়া) মো. মনিরুজ্জামান জানান, গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাবের শ্রীমঙ্গল ক্যাম্পের একটি অভিযানিক দল পুলিশ সুপার বিমানচন্দ্র কর্মকারের নেতৃত্বে উপজেলার ছালামত পুর রাস্তার মোড়ের নয়াবাড়ির ব্রীজের উপর থেকে শীর্ষ সন্ত্রাসী মুসাকে গ্রেফতার করে র‌্যাবের দল। এ সময় তার দেহে তল্লাশী চালিয়ে ৫, ৬৭পিছ ইয়াবা উদ্ধার করা হয়। র‌্যাবের এই কর্মকর্তা আরো জানান, গ্রেফতারকৃত মুসা এলাকা ত্রাস হিসেবে পরিচিত । সে ডাবল মামলার আসামী। তার বিরুদ্ধে বিভিন্ন থানায় চুরি,ডাকাতি, ছিনতাই মামলা রয়েছে। সে মোট ১২টি মামলার আসামী। শীর্ষ সন্ত্রাসী মুসা তার বলয় ব্যবহার করে এলাকায় মাদক ব্যবসার চক্র গড়ে তুলেছিল বলে জানান র‌্যাবের এই কর্মকর্তা।

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বমোট পাঠক


বাংলাভাষায় পুর্নাঙ্গ ভ্রমণের ওয়েবসাইট