৪ঠা মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ২১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৭:৪৯ অপরাহ্ণ, জানুয়ারি ২৯, ২০১৮
২৯ জানুয়ারি ২০১৮, সোমবার : প্রয়াত সিলেট জেলা যুবদল নেতা মরহুম আব্দুল কাইয়ুমের পরিবারকে আর্থিক অনুদান প্রদান করেছে সিলেট জেলা ও মহানগর যুবদল। গতকাল রাত ৯টায় সিলেট জেলা বিএনপির সভাপতি আবুল কাহের চৌধুরী শামীমের হাতে আর্থিক অনুদান ৫০ হাজার ৫০০ টাকা (৫০,৫০০/-)তুলে দেন প্রয়াত যুবদল নেতা কাইয়ুমের পরিবারের জন।
মরহুম আব্দুল কাইয়ুমের পরিবারের পক্ষে অনুদান গ্রহনকালে সিলেট জেলা বিএনপির সভাপতি আবুল কাহের চৌধুরী শামীম যুবদলের এ উদ্যোগ প্রশংসার দাবীদার উল্লেখ করে বলেন, অসহায় মানুষের পাশে দাঁড়ানো মহতি কাজের মধ্যে একটি। আমাদের প্রত্যেককে মানুষের বিপদের দিনে এগিয়ে আসতে হবে। মানুষের বিপদের দিনে এগিয়ে আসা সবচেয়ে ভালো কাজ। এই ভালো কাজের প্রতিদান সাথে সাথেই পাওয়া যায়। আমরা প্রত্যেকে যদি স্বামর্থ’মত অসহায় মানুষের পাশে দাড়াই তবে সমাজে কোন ধরণের অশান্তি থাকবেনা। সমাজের স্বামর্থ’বানদের উচিত অসহায় মানুষকে সাহায্য করা।
আবুল কাহের শামীম বলেন আমার ব্যক্তিগত পক্ষ থেকেও স্বামর্থ অনুযায়ী প্রয়াত যুবদল নেতা মরহুম আব্দুল কাইয়ুমের পরিবারকে সাহায্য ও সহযোগিতা করবো ইনশাআল্লাহ্ ।
এসময় জেলা ও মহানগর যুবদল নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন মোঃ আব্দুল আজিজ, নিজাম ইউ জায়গীরদার, শামীম মজুমদার, আব্দুল মালেক, আব্দুল খালিক, সোহেল মাহমুদ, সাহেদ আহমদ, মাছুম আহমেদ লস্কর, এনামুল হক লায়েছ, আসাদুজ্জামান আসাদ, মঈন উদ্দিন, আব্দুস সালাম,খালেদ আহমদ, জামিল আহমদ, ছাত্রদল নেতা আব্দুল মালিক প্রমুখ।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D