৪ঠা মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ২১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ১২:২২ পূর্বাহ্ণ, জানুয়ারি ২৯, ২০১৮
সিলেটের গোয়াইনঘাট উপজেলার বিছনাকান্দি পাথর কোয়াারীর গো-চর ভূমি থেকে অবৈধভাবে পাথর উত্তোলনকালে পাড় ধসে মাটি চাপায় আলী নূর (২৫) নামের এক শ্রমিক নিহত হয়েছে। সে হবিগঞ্জের বানিয়াচং থানার গুনই গ্রামের আরিফ মিয়ার ছেলে। এ ঘটনায় আরও তিনজন শ্রমিক আহত হয়েছে বলে জানা গেছে।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, রোববার বিকেলে বিছনাকান্দি গো-চর এলাকায় লিটন ও এনামের গর্ত থেকে আলী নূর সহ বেশ কয়েকজন শ্রমিক পাথর উত্তোলন করছিল। এ সময় হঠাৎ গর্তের পাড় ধসে মাটি চাপা পড়ে আলী নূর সহ চারজন জন শ্রমিক আহত হয়। গুরুতর আহত অবস্থায় আলি নূরকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এদিকে, শনিবার সন্ধ্যায় জাফলং পাথর কোয়ারিতে ট্রাক চাপায় নুরুল হক নামের এক পাথর শ্রমিক নিহত হয়েছে। নিহত নুরুল হক সুনামগঞ্জ সদর উপজেলার বৃন্দাবন নগরের আব্দুল হামিদের ছেলে।
স্থানীয় সূত্র জানায়, সে পরিবারের সদস্যদের নিয়ে জাফলং এলাকায় দীর্ঘদিন ধরে বসবাস করে আসছিল। সন্ধ্যায় পাথর কোয়ারিতে কাজ শেষে বাড়ি ফিরছিল নুরুল হক। এসময় জাফলং সাতকরা জুম নামক এলাকায় পৌছলে কোয়ারি থেকে পাথর বোঝাই করে নিয়ে যাওয়া মামার বাজারগামী একটি ট্রাক (ঢাকা মেট্রো ট-১৬-১১৭৩) তাকে চাপা দেয়। গুরুতর আহত অবস্থায় স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
গোয়াইনঘাট থানার ওসি (তদন্ত) হিল্লোল রায় বিছনাকান্দি পাথর কোয়ারিতে মাটি চাপায় ২ শ্রমিক নিহত ও অপর ৩ শ্রমিক আহত হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D