১৭ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ৪ঠা বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ১২:৩১ পূর্বাহ্ণ, জানুয়ারি ১০, ২০১৮
বিশ্ব ইজতেমায় দেশের দূর দূরান্তের মুসল্লিদের যাতায়াতের সুবিধার্থে গতবছর ১৯৫ টি বাস দিয়েছিলেন চলচ্চিত্র ব্যক্তিত্ব মনোয়ার হোসেন ডিপজল। তবে আসন্ন বিশ্ব ইজতেমায় ৫০টির বেশি বাস দিতে পারছেন না বলে দুঃখ প্রকাশ করেন তিনি। জানা গেছে, ইজতেমার প্রথম পর্বও দ্বিতীয় পর্বের জন্য ডিপজলের নিজস্ব প্রতিষ্ঠান ডিপজল এন্টারপ্রাইজের পক্ষ থেকে বিনামূল্যে এই বাস সার্ভিস বরাদ্দ থাকবে।
ইজতেমায় ৫০টি বাস দেয়ার বিষয়টি নিশ্চিত করে মনোয়ার হোসেন ডিপজল বলেন, ইচ্ছে থাকার পরেও বেশি বাস দিতে পারলাম না। এবছর আমার শারীরিক অবস্থার অবনতি এবং চিকিৎসার জন্য ৮৮টি বাস বিক্রি করতে হয়েছে। তাই এবার আমি ৫০টি বাস দিচ্ছি। এজন্য আমার নিজেরও মন খারাপ, আরো বেশি বাস দিতে পারলে ভালো হতো।’
ডিপজল আরো বলেন, ‘আপনাদের সকলের দোয়ায় এখন আমি ভালো আছি। আমার সামর্থ অনুযায়ী আল্লাহ’র রাস্তায় যতটুকু সম্ভব কাজ করে যাবো।’
গত ৩০ অক্টোবর দুপুরে সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে ডিপজলের হার্টে বাইপাস অস্ত্রোপচার করা হয়। এর আগে গত ২৫ সেপ্টেম্বর ডিপজলের হার্টের এনজিওগ্রাম করা হয়। ওই সময় তার হার্টে একাধিক ব্লক পাওয়া যায়। কিন্তু ডিপজলের শরীর দুর্বল হওয়ায় তখন তার হার্টে অস্ত্রোপচার কিংবা রক্তনালিতে রিং পরানোর ব্যাপারে চিকিৎসকেরা কোনো সিদ্ধান্ত নিতে পারেননি। চিকিৎসকেরা তাকে ওষুধের মাধ্যমে সুস্থ রাখেন। পাশাপাশি এক মাসের পূর্ণ বিশ্রামে থাকার পরামর্শ দেন।
ডিপজলের মৃত্যুর গুঞ্জন ফেসবুকে ভাইরাল!
অসুস্থ হওয়ার পর সামাজিক যোগাযোগ মাধ্যমে ডিপজলের মৃত্যুর খবর ছড়িয়ে পড়ে। এমন খবরে বেশ চটেছেন ডিপজলের পরিবার।
গত ২৩ সেপ্টেম্বর বিকেলে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন মনোয়ার হোসেন ডিপজল। এরপর তাকে রাজধানীর ল্যাবএইড হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে এয়ার অ্যাম্বুলেন্সে তাকে সিঙ্গাপুরে মাউন্ট এলিজাবেথ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখান থেকে জানানো হয় ডিপজল ভালো আছেন এবং আগের থেকে শারীরিক অবস্থার উন্নতি হয়েছে।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D