গোবিন্দগঞ্জে শিক্ষকের এলোপাতাড়ি বেত্রাঘাতে ২১ শিক্ষার্থী আহত

প্রকাশিত: ১:০৭ পূর্বাহ্ণ, আগস্ট ১৫, ২০১৬

Manual7 Ad Code

ছাতক উপজেলার এক প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকের বেত্রাঘাতে ৫ম শ্রেনীর ২১শিক্ষার্থী আহত হয়েছে। এলাকাবাসী আহতদের উদ্ধার করে স্থানীয়ভাবে চিকিৎসা দিয়েছেন বলে জানা গেছে। ঘটনাটি ঘটেছে রোববার বেলা সাড়ে ১২টায় গোবিন্দগঞ্জ মডেল সরকারী প্রাথমিক বিদ্যালয়ে। শিশু শিক্ষার্থীদের বেত্রাঘাতের ঘটনায় এলাকায় তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে।
দুপুরে গোবিন্দগঞ্জ মডেল প্রাথমিক বিদ্যালয়ে ৫ম শ্রেণীর ছাত্র-ছাত্রী শ্রেনী কক্ষের বাহিরে এসে খেলাধুলা করছিল।  এ সময় বিদ্যালয়ের প্রধান শিক্ষক আতিকুর রহমান শিক্ষার্থীদের কক্ষে ডেকে নিয়ে দরজা বন্ধ করে বেত্রাঘাত করেন। ছাত্র-ছাত্রীদের চিৎকারে আশপাশের স্থানীয় লোকজন জড়ো হয়ে শিক্ষার্থীদের উদ্ধার করে বিভিন্ন ফার্মেসীতে চিকিৎসা দিয়েছেন। অনেকের হাতের আঙ্গুল, হাত, পিট, মাথা ও শরীরের বিভিন্ন স্থানে রক্তাক্ত আঘাত রয়েছে। ঘটনার পর পরিস্থিতি বেগতিক দেখে অভিযুক্ত প্রধান শিক্ষক এ সময় সঠকে পড়েন।
এ ব্যাপারে উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মানিক চন্দ্র দাসের সাথে মুটোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করে তাকে পাওয়া যায়নি।
উপজেলা নির্বাহী কর্মকর্তা আরিফুজ্জামান জানান, শিক্ষার্থীদের বেত্রাঘাত বা কোন ধরনের শারিরিক নির্যাতন করা সরকার আইনে নিষিদ্ধ করা হয়েছে। বিষয়টি খোঁজ নিয়ে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বমোট পাঠক


বাংলাভাষায় পুর্নাঙ্গ ভ্রমণের ওয়েবসাইট

Manual1 Ad Code
Manual7 Ad Code