৩রা মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ২০শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ১২:৩৮ পূর্বাহ্ণ, নভেম্বর ১৮, ২০১৭
নবীগঞ্জ প্রতিনিধি :: হবিগঞ্জ জেলা পরিষদের চেয়ারম্যান ডাঃ মুশফিক হোসেন চৌধুরী বলেছেন, গ্রামীণ জনপদের প্রান্তিক মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত করা প্রধানমন্ত্রী শেখ হাসিনার অঙ্গীকার। প্রধানমন্ত্রী শেখ হাসিনার অন্যতম উদ্যোগ কমিউনিটি ক্লিনিক। জনগণের দোরগোড়ায় প্রাথমিক স্বাস্থ্যসেবা পৌঁছে দেয়ার ক্ষেত্রে শেখ হাসিনা সরকারের বড় সফলতা কমিউনিটি ক্লিনিক। কমিউনিটি ক্লিনিক তৃণমূল মানুষকে শুধু স্বাস্থ্যসেবাই দিচ্ছে না, স্বাস্থ্যসেবা সম্পর্কিত যে সচেতনতা সৃষ্টি করেছে সেটা সার্বিক স্বাস্থ্য সূচকে ইতিবাচক ফল নিয়ে এসেছে। স্বাস্থ্যসেবা ও উন্নয়নের দ্বারা অব্যাহত রাখতে শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে ঐক্যবৈদ্ধভাবে কাজ করার আহ্বান জানান তিনি।
গত বুধবার রাতে দীঘলবাক ইউনিয়নের ৫নং ওয়ার্ডের গালিমপুর গ্রামে জেলা পরিষদের অর্থায়নে কমিউনিটি ক্লিনিকের উদ্বোধন ও আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি মোঃ লাল মিয়া সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোঃ খলিলুর রহমান ও গোলাম মর্তুজার যৌথ পরিচালনায় বিশেষ অতিথি ছিলেন সাবেক সংসদ সদস্য ইছমত চৌধুরী সাহেব এর সুযোগ্য কন্যা ডাঃ নাজরা চৌধুরী ও ইউপি চেয়ারম্যান আবু সাঈদ এওলা মিয়া, উপজেলা স্বেচ্ছাসেবক লীগ নেতা আল-আমিন আহমেদ, উপজেলা অগ্রযাত্রা সাধারণ সম্পাদক আলী হাছান লিটন, বাউসা ইউনিয়ন আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক লাক তালুকদার। বক্তব্য রাখেন আওয়ামীলীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ। বক্তারা আগামী জাতীয় সংসদ নির্বাচনে নবীগঞ্জ বাহুবল আসনে ডাঃ মুশফিক হোসেন চৌধুরীকে আওয়ামীলীগ দলীয় প্রার্থী হওয়ার আহবান জানান।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D