৩রা মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ২০শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৪:৫২ অপরাহ্ণ, নভেম্বর ১৬, ২০১৭
কুতুবুল আফতাব শেখউল মাশায়েখ শাহেন শাহ অলি হযরত শাহপরাণ (রহ.) এর বাৎসরিক ওরস আগামী ২৪, ২৫ ও ২৬ নভেম্বর অনুষ্ঠিত হবে। তিনদিনব্যাপী ওরসে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়েছে।
কর্মসূচির মধ্যে রয়েছে, ২৪ নভেম্বর শুক্রবার সকাল ৯ টায় খতমে কোরআন, বাদ আসর দোয়া ও রাতে জিকির আজকার এবং মিলাদ মাহফিল।
পরদিন ২৫ নভেম্বর শনিবার সকাল ১০ টা থেকে ১১ টা পর্যন্ত মাজারে গিলাফ ছড়ানো, বাদ জোহর গরু জবাই, সারারাত জিকির আজকার ও মিলাদ মাহফিল এবং ভোর ৪টায় ফাতেহা পাঠ। ওরসের শেষ দিন ২৬ নভেম্বর বাদ ফজর আখেরি মোনাজাতের পর নেওয়াজ বিতরণ করা হবে। একই দিন বাদ আছর শরবত বিতরণ ও শেষ ফাতেহা পাঠের মধ্য দিয়ে ওরসের কার্যক্রম সম্পন্ন হবে।
ওরস সফলভাবে সম্পন্নের জন্য সকলের সহযোগিতা কামনা করেছেন মাজারের মোতাওয়াল্লী সৈয়দ মামুনুর রশিদ।
এক বিবৃতিতে তিনি ওরসে শান্তি শৃঙ্খলা, অনৈতিক সকল কার্যকলাপ ও মাইক ব্যাবহার করা থেকে বিরত থাকার জন্য ভক্তবৃন্দের প্রতি অনুরোধ জানিয়েছেন।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D