পাথরখেকোদের গ্রেফতার দাবিতে বাপা’র মানববন্ধন বৃহস্পতিবার

প্রকাশিত: ১২:৩৪ পূর্বাহ্ণ, নভেম্বর ১৬, ২০১৭

পাথরখেকোদের গ্রেফতার দাবিতে বাপা’র মানববন্ধন বৃহস্পতিবার

রুখতে হবে পাথরখেকোদের লুটপাট। যথেষ্ট হয়েছে পাথর উত্তোলনের নামে প্রকৃতিবিনাশী অপকর্ম । আর নয়, রুখে দাঁড়াতেই হবে। প্রকৃতি ধংসের পাশাপাশি সাম্প্রতিক বছরগুলোতে প্রায় অর্ধ-শতাধিক শ্রমিকের প্রাণহানী হয়েছে পাথর কোয়ারীতে। রাজনৈতিক শক্তির প্রত্যক্ষ মদদে প্রত্যেক এলাকায় গড়ে উঠছে লুটেরা গোষ্ঠীর । এরা দেশের আইন-কানুন কোন কিছুর তোয়াক্কা করছে না। এদের কাছে স্থানীয় প্রশাসন অনেক ক্ষেত্রে অসহায়। নাগরিকদের মৌনতায় এদের বাড়বাড়ন্ত হয়েছে। এ অবস্থায় প্রয়োজন সম্মিলিত প্রতিবাদ।

এমন স্লোগানে সিলেটে সম্মিলিত নাগরিক প্রতিবাদী মানববন্ধন কর্মসূচি পালন করবে বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা)। বৃহস্পতিবার বিকেল সাড়ে তিনটায় সিলেট কেন্দ্রিয় শহীদ মিনারের সামনে নাগরিক প্রতিবাদে মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হবে।

এ প্রতিবাদ কর্মসুচিতে সর্বস্তরের নাগরিকদের উপস্থিত থাকার আমন্ত্রণ জানিয়েছেন বাপা সিলেট শাখার সাধারন সম্পাদক আব্দুল করিম কিম। তিনি আরো জানান, সিলেটের প্রাকৃতিক সৌন্দর্য্যের অহংকার জাফলং-বিছনাকান্দী-ভোলাগঞ্জ-লোভাছড়া-উৎমাছড়া সহ পাথরের এ রাজ্য সিলেট তথা বাংলাদেশের মানুষের সম্পদ । এ সম্পদ রক্ষা করা রাস্ট্রের দায়িত্ব ।

রাষ্ট্রের ব্যার্থতা থাকলে নাগরিকদের সম্মিলিত প্রতিবাদের প্রয়োজন হয় । গত দেড় দশকে সিলেটের প্রকৃতি রক্ষায় রাস্ট্র ব্যার্থতা দেখিয়েছে । এ অবস্থায় কঠিন প্রতিবাদ শুরু করা প্রয়োজন । তিনি আরোও বলেন, টিপাইমুখ বাঁধ প্রতিরোধে বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক-রাজনৈতিক সংগঠন অতীতে যেভাবে প্রতিবাদ জানিয়েছে, একই ভাবে সিলেটের বিপন্ন প্রকৃতি রক্ষায় ও পাথরখেকোদের লুটপাট বন্ধে যেভাবে শক্তিশালী নাগরিক আন্দোলন শুরু করেছিল একই ভাবে পাথরখেকোদের হাত থেকে সিলেটের প্রকৃতি ও পরিবেশ রক্ষায় আন্দোলন শুরু করা প্রয়োজন ।

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বমোট পাঠক


বাংলাভাষায় পুর্নাঙ্গ ভ্রমণের ওয়েবসাইট