২৮শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৫ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ১২:৪১ পূর্বাহ্ণ, নভেম্বর ১৪, ২০১৭
গাজীপুর : কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদের জন্মদিনে নুহাশপল্লীতে হুমায়ূন আহমেদের দুই ছেলে নিষাদ ও নিনিত কেক কেটে পালন করেছে।
সোমবার সকাল ১১টায় গাজীপুরের নুহাশপল্লীতে হুমায়ূন আহমেদের স্ত্রী মেহের আফরোজ শাওন সহ হুমায়ূনভক্ত-দর্শনার্থীরা উপস্থিত ছিলেন।
এ সময় মেহের আফরোজ শাওন উপস্থিত সবার সামনে হুমায়ূন আহমেদের চশমা, কলম, টেবিল, হাতের লেখা নাটক বা বইয়ের স্ক্রিপ্ট, বই সহ ব্যবহার্য জিনিসপত্র ইত্যাদি সংরক্ষণ করে নুহাশপল্লীতে হুমায়ূন আহমেদ স্মৃতি জাদুঘর করার ইচ্ছা প্রকাশ করেন ।
হুমায়ূন আহমেদের স্বপ্নের ক্যানসার হাসপাতাল বাস্তবায়নে কেউ উদ্যোগ নিলে পরিবারের সবাই তাদের পাশে থাকবেও বলে প্রতিশ্রুতি ব্যক্ত করেন।
এর আগে সকাল সাড়ে ১০টায় হুমায়ূন আহমেদের কবরে পুষ্পস্তবক অপর্ণ করে শ্রদ্ধা জানান দুই ছেলেকে সহ মেহের আফরোজ শাওন। এসময় হুমায়ূন আহমেদের আত্মার শান্তি কামনা করে মোনাজাত করা হয়।
এ ছাড়া দুপুরে হিমুরা হুমায়ূন আহমেদের কবরে ফুল দিয়ে শ্রদ্ধা জানান।
তবে নুহাশপল্লী প্রতিষ্ঠাতার জন্মদিন উপলক্ষে বিভিন্ন কর্মসূচি পালন করেছে প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারীরা। নুহাশপল্লীর ব্যবস্থাপক মো. সাইফুল ইসলাম বুলবুল বলেন, রবিবার রাত ১২টা ১ মিনিটে মোমবাতি প্রজ্বলন ও কেক কাটা হয়েছে।
এছাড়া নুহাশপল্লীর ভাস্কর আসাদুজ্জামান খান জানান, জন্মদিন উপলক্ষে এখানে শিকড়-বাকলের তৈরি ৬৯ ধরনের শিল্পকর্ম প্রদর্শনীর আয়োজন করা হয়েছে। আগামী সাত দিন এসব শিল্পকর্ম প্রদর্শন ও বিক্রি করা হবে।
এদিকে জননন্দিত এ কথাসাহিত্যিকের ৬৯তম জন্মবার্ষিকীতে গুগলও শুভেচ্ছা জানিয়েছে। তারা হুমায়ুন আহমেদকে স্মরণ করে ডুডল সাজিয়েছে। এতে দেখানো হয়েছে হুমায়ুন আহমেদ বসে আছেন, আর হিমু হলুদ পাঞ্জাবী পড়ে পায়চারি করছেন।
পাঠক প্রিয় লেখক ও কথা সাহিত্যিক ১৯৪৮ সালের ১৩ নভেম্বর নেত্রকোনার কেন্দুয়া উপজেলার কুতুবপুর গ্রামে জন্মগ্রহণ করেন।
তিনি ক্যান্সারে আক্রান্ত হয়ে ২০১২ সালের ১৯ জুলাই ৬৪ বছর বয়সে আমেরিকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। পরে ২৪ জুলাই গাজীপুর সদর উপজেলার পিরুজালী এলাকায় অবস্থিত তাঁর স্বপ্নের নুহাশ পল্লীর লিচুগাছ তলায় দাফন করা হয়।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D