৩রা মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ২০শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ২:০৪ অপরাহ্ণ, নভেম্বর ১১, ২০১৭
সিলেট সিটি করপোরেশনের অস্থায়ী কার্যালয়ের সামনে থেকে গায়েব হওয়া তিনটি গাড়ি চুরি হয়নি বলে দাবি করেছেন মেয়র আরিফুল হক চৌধুরী।
নতুন কেনা গাড়ি ও যন্ত্রপাতি রাখার জন্য কার্যালয়ের সামনের জায়গা খালি করতে গিয়ে পরিচ্ছন্নতা শাখার কর্মকর্তা ও কর্মচারীরা তিনটি গাড়ির অংশবিশেষ ডাম্পিং স্টেশনে রেখে এসেছেন বলে জানিয়েছেন তিনি।
শনিবার সিলেট সিটি করপোরেশনের নিজের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে মেয়র এ কথা জানান। গায়েব হওয়া গাড়িগুলো বিকল ও ব্যবহার অনুপযোগী ছিল দাবি করে মেয়র আরিফ বলেন, পরিচ্ছন্নতা শাখার কর্মকর্তা-কর্মচারীরা এগুলো অন্যত্র সরিয়ে রাখার কথা ছিল। কিন্তু তারা তা না করে ডাম্পিং স্টেশনে ফেলে আসেন।
এ ব্যাপারে তিন সদস্যের কমিটি গঠন করা হয়েছে। প্রতিবেদনে দায়িত্বে অবহেলা বা গাফিলতির জন্য যাদের নাম আসবে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে বলে জানান মেয়র।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D