৩রা মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ২০শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৯:৫৭ অপরাহ্ণ, নভেম্বর ৮, ২০১৭
জেলা বিএনপির সভাপতি আবুল কাহের চৌধুরী শামীম বলেছেন, জিয়াউর রহমান দেশে বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠা করেছেন। শহীদ জিয়ার কল্যাণেই আজ আওয়ামী লীগ রাজনৈতিক দল হিসেবে কার্যক্রম পরিচালনা করে ক্ষমতা ভোগ করছে। অথচ জিয়ার অবদান অস্বীকার করে আজ ইতিহাস বিকৃত করা হচ্ছে। তিনি বলেন, খালেদা জিয়া শিগগিরই আন্দোলনের ডাক দেবেন। তাই তার ডাকে সাড়া দিয়ে অবৈধ সরকার বিদায় করে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা করতে হবে।
৮ নভেম্বর বুধবার বিকেলে সিলেট অনলাইন প্রেসক্লাবের হল রুমে মহান বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে জিয়া পরিষদ সিলেট মহানগর শাখার উদ্যোগে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত কথাগুলো বলেন।
জিয়া পরিষদ সিলেট মহানগর শাখার সভাপতি শাবিপ্রবি’র অধ্যাপক ড. মোঃ মোজাম্মেল হক এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ডা. আরিফ আহমেদ মোমতাজ রিফা’র পরিচালনায় আলোচনা সভায় প্রধান আলোচকের বক্তব্য রাখেন জিয়া পরিষদ কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক ও সিলেট জেলা সভাপতি প্রকৌশলী আশফাক আহমদ। বিশেষ অতিথির বক্তব্য রাখেন সিলেট মহানগর বিএনপির সভাপতি মোঃ নাসিম হোসাইন, সাধারণ সম্পাদক বদরুজ্জামান সেলিম। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন নিজাম উদ্দিন জায়গীরদার, সৈয়দ রেজাউল করিম আলো, ছালিক আহমদ চৌধুরী, এডভোকেট আল আসলাম মুমিন, এডভোকেট আহমদ রেজা,আব্দুল মালেক, মোস্তাক আহমদ,আব্দুল খালিক, সাহেদ আহমদ, আজাদ আহমদ, আব্দুর রকিব মোস্তাক, নজরুল ইসলাম, আব্দুল মুকিত সুমেল, মাসুম আহমদ লস্কর, আলী আহমদ আলম, জহুরুল ইসলাম রাসেল, আলী আকবর রজন, হারুনুর রশীদ, খালেদ আহমদ, জসিম উদ্দিন, আবু সাঈদ, শিপন চন্দ্র, রুস্তুম আলী,আব্দুল মান্নান প্রমুখ।
শুরুতে পবিত্র কুরআন থেকে তেলাওয়াত করেন জেলা জিয়া পরিষদের যুগ্ম সম্পাদক মোঃ সুজন খান।
প্রধান আলোচকের বক্তব্যে জিয়া পরিষদ কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক ও সিলেট জেলা সভাপতি প্রকৌশলী আশফাক আহমদ বলেন, দেশ ও জাতির এক ক্রান্তিলগ্নে সিপাহী জনতা ঐক্যবদ্ধ হয়ে বন্দীদশা থেকে মেজর মহিউদ্দিন ও সুবেদার মেজর আনিসুল হকের নেতৃত্বে একদল জওয়ান জেনারেল জিয়াকে মুক্ত করে ২য় ফিল্ড আর্টিলারী হেড কোয়ার্টারে নিয়ে আসেন। সকল ষড়যন্ত্র-চক্রান্ত ভেদ করে নেতৃত্বহীন দিশেহারা জাতিকে পুনরায় নেতৃত্ব দিতে দায়িত্ব প্রদান করা হয় জেনারেল জিয়াকে। আজ গণতন্ত্র নির্বাসনে, মৌলিক অধিকার রহিত। তাই ৭ই নভেম্বরের চেতনায় জাতিকে ঐক্যবদ্ধ হয়ে সাহসী ভূমিকা পালনের আহবান জানান।
বিশেষ অতিথির বক্তব্যে মহানগর বিএনপির সভাপতি মোঃ নাসিম হোসাইন বলেন, ১৯৭৫ সালের ৭ নভেম্বর জনতার মিলিত প্রতিরোধে ৫৫ হাজার বর্গমাইলের স্বাধীন সার্বভৌম বাংলাদেশের বিরুদ্ধে পরিচালিত সকল ষড়যন্ত্র নস্যাত হয়ে যায়। সেদিন জাতীয় ঐক্য ও স্বাধীনতা প্রিয় মানুষের মিলিত সংগ্রাম আমাদেরকে জাতি হিসেবে বেঁচে থাকার দুর্বার প্রেরণা যুগিয়েছিল।
বিশেষ অতিথির বক্তব্যে মহানগর বিএনপির সাধারণ সম্পাদক বদরুজ্জামান সেলিম বলেন, বর্তমান সরকার ইতিহাস বিকৃতির মাধ্যমে এ দেশে বহুদলীয় গণতন্ত্র প্রতষ্ঠায় জিয়াউর রহমানের অবদানকে মুছে ফেলতে চাইছে। জিয়ার সৈনিকরা তাদের দিবাস্বপ্ন কখনো বাস্তবায়ন হতে দিবে না।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D