৩রা মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ২০শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৮:০২ অপরাহ্ণ, নভেম্বর ৬, ২০১৭
ঢাকা ইউনাইটেড হাসপাতালে চিকিৎসাধিন সিলেট জেলা বিএনপির সাধারন সম্পাদক আলী আহমদের শারীরিক অবস্থার উন্নতি হয়েছে। রবিবার তাকে সিসিইউ থেকে ক্যাবিনে স্থানান্তর করা হয়েছে। উল্লেখ্য-গত বৃহস্পতিবার বিশিষ্ট হৃদরোগ বিশেষজ্ঞ চিকিৎসক ডাঃ জাহাঙ্গীর কবিরের তত্তাবধানে ইউনাইটেড হাসপাতালে তাঁর ওপেন হার্ট সার্জারী সম্পন্ন হয়।
এদিকে সিলেট জেলা বিএনপির সাধারণ সম্পাদক আলী আহমদকে দেখতে পর্যায়ক্রমে হাসপাতালে যাচ্ছেন বিএনপির কেন্দ্রীয় ও সিলেট জেলা-মহানগর নেতৃবৃন্দ। এসময় নেতৃবৃন্দ আলী আহমদের চিকিৎসার খোজ খবর নেন এবং তার দ্রুত সুস্থতা কামনা করেন।
গতকাল আলী আহমদের শয্যাপাশে দাঁড়ান বিএনপির ভাইস চেয়ারম্যান মোহাম্মদ শাহজাহান, বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা ইলিয়াস পত্নী তাহসিনা রুশদীর লুনা। তারা আলী আহমদের চিকিৎসার খোজ খবর নেন এবং দ্রুত সুস্থতা কামনা করেন।
তাঁর শয্যাপাশে দাড়াঁনো ও খোজ খবর নেয়ায় দলীয় নেতাকর্মীদের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন আলী আহমদ ও তার পরিবারবর্গ।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D