দেশের কোথাও আইএস নেই : স্বরাষ্ট্রমন্ত্রী

প্রকাশিত: ৯:৪৫ অপরাহ্ণ, আগস্ট ১২, ২০১৬

Manual6 Ad Code

বাংলাদেশে আইএস নামের কোনো জঙ্গি সংগঠন নেই বলে আবারো দাবি করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।

Manual5 Ad Code

শুক্রবার সন্ধ্যায় সাভার সরকারি কলেজ মাঠে জঙ্গিবিরোধী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এ দাবি করেন তিনি।

Manual8 Ad Code

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘দেশের এ প্রান্ত থেকে ও প্রান্ত পর্যন্ত আমরা ঘুরেছি, কোথাও আইএসের কোনো অস্বিত্ব নেই।’

Manual4 Ad Code

তিনি বলেন, ‘গুলশান ও শোলাকিয়াসহ দেশের বিভিন্ন স্থানে জঙ্গি হামলা করে বিদেশিদের হত্যার যে ঘটনা ঘটেছে, আমাদের আইনশৃঙ্খলা বাহিনী তা সাহসিকতার সঙ্গে মোকাবিলা করেছে।’

আমাদের নিরাপত্তা বাহিনী ভীতু নয় উল্লেখ করে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন,  বাংলাদেশে কোনো আইএস নেই। যারা এসব ঘটনা ঘটিয়েছে, তারা এ দেশীয় সন্ত্রাসী। তারা জেএমবি, হুজি, আনসারুল্লাহ বাংলা টিম।

স্বরাষ্ট্রমন্ত্রী এর আগেও একাধিকবার দাবি করেছিলেন যে, বাংলাদেশে আইএস নেই।

Manual6 Ad Code

সমাবেশে প্রধান আলোচক ছিলেন খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম। সাভারের পৌর মেয়র হাজী আব্দুল গণির সভাপতিত্বে এই জঙ্গিবিরোধী সমাবেশের আয়োজন করে সাভার উপজেলা ও পৌর আওয়ামী লীগের জঙ্গিবিরোধী কমিটি।

সমাবেশে আরো উপস্থিত ছিলেন ঢাকা-১৯ আসনের সংসদ সদস্য ডা. এনামুর রহমান, সাভার উপজেলা আওয়ামী লীগের সভাপতি হাসিনা দৌলা, যুগ্ম সাধারণ সম্পাদক মঞ্জুরুল আলম রাজীবসহ অনেকে।

সর্বমোট পাঠক


বাংলাভাষায় পুর্নাঙ্গ ভ্রমণের ওয়েবসাইট

Manual1 Ad Code
Manual6 Ad Code