৩রা মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ২০শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৪:১৫ অপরাহ্ণ, নভেম্বর ৫, ২০১৭
বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) তৃতীয় ম্যাচে নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেটে ১৪৫ রান করে কুমিল্লা ভিক্টোরিয়ান্স।
সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে রবিবার দিনের প্রথম ম্যাচে দর্শকদের ঢলও নামলো। আর সেই দর্শকদের প্রেরণকে সঙ্গি করে দারুণ শুরু করে সিলেটের।
শুরুতে কুমিল্লার ৩ উইকেট তুলে নেয় সিলেট। জাতীয় দলের দুই ক্রিকেটার লিটন দাস ও ইমরুল কায়েসের ব্যাটে অবশ্য ভালো শুরুই ইঙ্গিত ছিল কুমিল্লার। কিন্তু আগের দিনের মতো এম্যাচেও বল হাতে বাজিমাত নাসিরের।
চতুর্থ উইকেট জুটিতে মারলন স্যামুয়েলস ও অলক কাপালি ব্যাটে পথ খোঁজার চেষ্টা কুমিল্লার। অলক কাপালি উইকেটে এসে ঝড়ো শুরু করেন। ২ ছক্কা ও ১ চারে ১৯ বলে ২৬ রান করেন। তবে ক্রিশমার সান্টোকির বলে সাব্বির হোসেনের হাতে ধরা পড়ে তার সম্ভাবনাময়ী ইনিংসের মৃত্যু হয়।
তবে স্যামুয়েলস এক প্রান্তে খেলেছেন অবিচল। ৪৭ বলে ৩ ছয় ও ২ চারে খেলেছেন ৬০ রানের ইনিংস। প্লাঙ্কেটের বলে শেষ ওভারে আউট হন তিনি। সিলেটের পক্ষে ক্রিশমার সান্টোকি ও তাইজুল ইসলাম ২টি করে উইকেট নেন। ১ টি করে উইকেটে পেয়েছেন নাসির হোসেন ও লিয়াম প্লানকেট।
ইনজুরির কারণে এই ম্যাচে খেলেননি কুমিল্লার অধিনায়ক তামিম ইকবাল। তার অবর্তমানে কুমিল্লাকে নেতৃত্ব দেন আফগান অলরাউন্ডার মোহাম্মদ নবী।
অপরিবর্তিত একাদশ নিয়ে আজ মাঠে নামে সিলেট।
এদিকে কুমিল্লা তাদের একাদশে বিদেশি কোটায় রেখেছে মারলন স্যামুয়েলস, জস বাটলার, ডোয়াইন ব্রাভো, মোহাম্মদ নবী এবং আফগান স্পিনার রশিদ খানকে। সিলেট একাদশে পাঁচ বিদেশী-উপুল থারাঙ্গা, আন্দ্রে ফ্লেচার, রস হুইটলি, লিয়াম প্লাঙ্কেট ও ক্রিসমার সান্টোকি।
কুমিল্লার এটা প্রথম ম্যাচ। অপরদিকে সিলেটর দ্বিতীয়। নিজেদের প্রথম ম্যাচে গত আসরের চ্যাম্পিয়ন ঢাকা ডায়নামাইটসকে ৯ উইকেটে পরাজিত করে সিলেট সিক্সার্স।
কুমিল্লা ভিক্টোরিয়ানস: ইমরুল কায়েস, লিটন দাস, মারলন স্যামুয়েলস, জস বাটলার, ডোয়াইন ব্রাভো, মোহাম্মদ নবী, রশিদ খান, অলক কাপালি, মোহাম্মদ সাইফুদ্দিন, আরাফাত সানি এবং আল-আমিন হোসেন।
সিলেট সিক্সার্স:উপুল থারাঙ্গা, আন্দ্রে ফ্লেচার, রস হুইটলি, সাব্বির রহমান, নাসির হোসেন (অধিনায়ক), শুভাগত হোম, নুরুল হাসান উইকেটরক্ষক, তাইজুল ইসলাম, আবুল হাসান, লিয়াম প্লাঙ্কেট এবং ক্রিসমার সান্টোকি।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D