২৫শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ১২ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৮:১৮ অপরাহ্ণ, নভেম্বর ৪, ২০১৭
‘‘দেশের সিংহভাগ ভোটার মহিলা,কিন্তু মহিলা ভোটাররা আজও অবহেলিত,বর্তমান সরকার মুখে নারীদের অধিকার আদায়ের কথা বললেও বাস্তবে নারীদের কল্যাণে তারা নেয়নি কোনো উদ্যোগ,বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি যতো বারই ক্ষমতায় এসেছে,ততো বারই নারীদের কল্যাণে কাজ করেছে’’ শনিবার বিকেলে সিলেট নগরীর ২৫ নং ওয়ার্ডে মহানগর ছাত্রদলের সাবেক সমাজসেবা সম্পাদক আবীর আহমদ ও ২৫ নং ওয়ার্ড ছাত্রদলের আহবায়ক সাফওয়ান নূর চৌধূরী আতিফের যৌথ পরিচালনায় অনুষ্ঠিত মহিলা সমাবেশে উপরোক্ত কথাগুলো বলেন, প্যানেল মেয়র,২৫,২৬,২৭ নং ওয়ার্ডের সংরক্ষিত মহিলা কাউন্সিলর,মহানগর বিএনপির আইন বিষয়ক সম্পাদক,সিলেট মহানগর মহিলা দলের সাধারণ সম্পাদিকা এ্যাডভোকেট রোকসানা বেগম শাহনাজ। সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা খন্দকার আব্দুল মুক্তাদির বলেন,‘‘হত্যা নির্যাতন গুম মামলা হামলা দিয়ে জাতীয়তাবাদী চেতনাকে দমিয়ে রাখা যাবেনা। বর্তমান সরকারের নির্যাতনের মাত্রা আরো বেশি বেড়ে গেছে,বাংলাদেশ সরকারের প্রথম সাবেক প্রধানমন্ত্রী জননেত্রী বেগম খালেদা জিয়ার গাড়ি বহরে আওয়ামী লীগ সন্ত্রাসীরা হামলা চালিয়ে নিজেরা গাঁ বাচাতে উল্টো বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা দিয়ে হয়রানী করছে। সরকারের এসব হিংস্ত্রতার তীব্র নিন্দা জানান তিনি। মহিলা সমাবেশে বিশেষ অতিথি হিসেবে বক্তব্যে রাখেন, সিলেট মহানগর বিএনপির সভাপতি নাসিম হোসাইন,সাধারণ সম্পাদক বদরুজ্জামান সেলিম,সিলেট জেলা বিএনপির উপদেষ্টা এটিএম ফয়েজ,মহানগর বিএনপির সহ-সভাপতি অধ্যাপক ছামিয়া বেগম। স্বাগত বক্তব্যে রাখেন মহানগর বিএনপির সদস্য কামাল হাসান জুয়েল। মহিলা সমাবেশে উপস্থিত ছিলেন,মহানগর বিএনপির সহ-সভাপতি আব্দুস সাত্তার ,সাংগঠনিক সম্পাদক মোর্শেদ মুকুল,আপ্যায়ন সম্পাদক আফজাল হোসেন,বানিজ্য বিষয়ক সম্পাদক আব্দুস সাত্তার মামুন,পরিবেশ বিষয়ক সম্পাদক আব্দুল কালাম,সহ-দপ্তর সম্পাদক লোকমান হোসেন,সহ-সমাজসেবা বিষয়ক সম্পাদক মফিজুর রহমান জুবের,সহ-যোগাযোগ বিষয়ক সম্পাদক বাবু শ্রী উজ্জ্বল রঞ্জন চন্দ,সদস্য দিলোয়ার হোসেন রানা,মোতাহির আলী মাখন,জোবায়ের আহমদ,আলাউর রহমান লয়লু,দক্ষিণ সুরমা উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম-আহবায়ক মল্লিক আহমদ,২৫ নং ওয়ার্ড সদস্য সচিব কামরান নোমান,ছাত্রদল নেতা নজরুল ইসলাম,আব্দুল মন্নান,আনোয়ার হোসেন,আব্দুল করিম,জোনাক আহমদ,রুবেল আহমদ,জাহেদ আহমদ,নজরুল আহমদ,রাসেল আহমদ,রুম্মান আহমদ,রাজু আফছর,শাওন প্রমুখ। প্রেস-বিজ্ঞপ্তি

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D