৩রা মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ২০শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৮:০০ অপরাহ্ণ, নভেম্বর ৪, ২০১৭
একাত্তরের ৭ মার্চ জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের দেওয়া ঐতিহাসিক ভাষণকে ইউনেস্কো বিশ্বের গুরুত্বপূর্ণ প্রামাণ্য ঐতিহ্য হিসেবে স্বীকৃতি দেয়ায় কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করেছে সিলেট জেলা ও মহানগর আওয়ামীলীগ।
রবিবার (০৫ নভেম্বর) বাদ জোহর হযরত শাহজালাল (র.) দরগাহ মসজিদ প্রাঙ্গনে এ মিলাদ মাহফিলের আয়োজন করা হয়েছে।
মিলাদ মাহফিলে জেলা ও মহানগর আওয়ামী লীগের কার্যকরী কমিটির সকল নেতৃবৃন্দসহ উপজেলা ও ওয়ার্ড আওয়ামী লীগ এবং অঙ্গ-সহযোগী সংগঠনের সর্বস্তরের নেতাকর্মীদের উপস্থিত থাকার অনুরোধ জানিয়েছেন সিলেট জেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি ও জেলা পরিষদের চেয়ারম্যান এডভোকেট লুৎফুর রহমান, সাধারণ সম্পাদক শফিকুর রহমান চৌধুরী, মহানগর আওয়ামী লীগের সভাপতি বদর উদ্দিন আহমদ কামরান এবং সাধারণ সম্পাদক আসাদ উদ্দিন আহমদ।
এদিকে, একই উপলক্ষে আগামী মঙ্গলবার (০৭ নভেম্বর) বেলা ১১টায় সিলেটের রেজিস্টারি মাঠ থেকে বর্ণাঢ্য শোভাযাত্রা করবে সিলেট জেলা ও মহানগর আওয়ামীলীগ।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D