সিলেটে ক্রিকেট একাডেমী করবে বিসিবি

প্রকাশিত: ৭:৩১ অপরাহ্ণ, নভেম্বর ৪, ২০১৭

সিলেটে ক্রিকেট একাডেমী করবে বিসিবি

সবুজ ঘাসের গ্যালারী বহু আছে বিশ্বে। দক্ষিণ আফ্রিকার প্রায় সব ভেন্যুর গ্যালারীই ঘাসের। কিন্তু পাহাড় কেটে গ্যালারী, শুধুমাত্র সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামেই রয়েছে।
চা বাগান ঘেরা স্টেডিয়ামটি যেন সৌন্দর্য্যরে আধার। শুধু বাংলাদেশের নয়, সৌন্দর্য্যরে বিচারে বিশ্বের অন্যতম সুন্দর স্টেডিয়ামগুলোর একটি এটি। স্টেডিয়ামটির সৌন্দর্য্যে মুগ্ধতা ঝড়েছে মাশরাফি বিন মর্তুজা, সাকিব আল হাসান, মাহমুদল্লাহ রিয়াদদের কন্ঠে।
এবার স্টেডিয়ামের সৌন্দর্য্যে অবাক হলেন, মুগ্ধ হলেন বিসিবির নতুন সভাপিতি নাজমুল হাসান পাপন।
আজ শনিবার বিপিএলের পঞ্চম আসরে উদ্ভোধন করার সময় সবুজে ঘেরা স্টেডিয়ামের সৌন্দর্য্যে মুগ্ধ হয়ে বলেই দিলেন, ‘পৃথিবীর সেরা স্টেডিয়াসগুলোর একটি সিলেট স্টেডিয়াম।’
শুধু তাই নয়, এখানে নিয়মিত আন্তর্জাতিক ক্রিকেট ম্যাচের আয়োজন করতে আগ্রহী বিসিবি। জাতীয় দলের পাইপলাইন কে শক্তিশালী করতে এখানে একটি একাডেমী করবে বলে জানান তিনি।
এই প্রথম তিন আসরে হচ্ছে বিপিএল। আগের আসরগুলোর ম্যাচ হয়েছে মিরপুর শেরে বাংলা জাতীয় স্টেডিয়াম ও চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে।
এবার নতুন সংযোজন সিলেট বিভাগীয় স্টেডিয়াম। গত আসরের চ্যাম্পিয়ন ঢাকা ডায়নামাইটস ও সিলেট সিক্সার্সের ম্যাচ দিয়ে শনিবার আনুষ্ঠানিকভাবে যাত্রা করে বিপিএলের পঞ্চম আসর। আসরের উদ্ভোধন করেন বিসিবির নতুন সভাপতি নাজমুল হাসান পাপন।
স্টেডিয়ামটির আসন সংখ্যা মাত্র ১৮ হাজার। ধারণ সংখ্যা কম হওয়ায় মনোকষ্ট পেয়েছেন বিসিবি সভাপতি। আসন সংখ্যা বাড়ানোর তাগিদ বোধ করেছেন তিনি।
‘সমগ্র সিলেটবাসীকে খেলা দেখাতে পারছি না বলে দুঃখিত। আসন সংখ্যা মাত্র ১৮ হাজার। ধারনক্ষমতা বাড়ানোর জন্য আমরা পদক্ষেপ নিব। সবচেয়ে বড় বিষয় হচ্ছে, এখানে ইন্ডোর ফ্যাসিলিটিজ বাড়ানো গেলে যে কোনো আন্তর্জাতিক টুর্ণামেন্ট এখানে করতে পারবো।’
উল্লেখ্য, ২০১৪ সালের টি-২০ বিশ্বকাপের বাছাইপর্বের কয়েকটি ম্যাচ এখানে হয়েছিল।
সুন্দর মাঠ, নয়নাভিরাম স্টেডিয়াম, দর্শক-সব রয়েছে। এমন একটি ভেন্যুতে একটি ক্রিকেট একাডেমী করার স্বপ্ন থাকাই স্বাভাবিক।
সেটা করার ভাবনা রয়েছে বলে বিসিবি সভাপতি বলেন, ‘আমরা সিদ্ধান্ত নিয়েছি সিলেটে একটি ক্রিকেট একাডেমি করবো। যেখান থেকে বাংলাদেশ দলে ভালো ভালো ক্রিকেটার উঠে আসবে।’
আজ সিলেটে শুরু হয়েছে বিপিএল। চলবে ৮ নভেম্বর পর্যন্ত। এরপর ঢাকায় শুরু হবে। ঢাকায় শুরুর আগে বাংলাদেশের ক্রিকেটে প্রাণোদনা দিয়ে গেল সিলেটের ক্রিকেটপ্রেমীরা।

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বমোট পাঠক


বাংলাভাষায় পুর্নাঙ্গ ভ্রমণের ওয়েবসাইট