২৮শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৫ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ১২:২৮ পূর্বাহ্ণ, নভেম্বর ২, ২০১৭
২ নভেম্বর ২০১৭, বৃহস্পতিবার ।। রোহিঙ্গা শরণার্থী শিবির পরিদর্শন ও ত্রাণ বিতরণ শেষে ঢাকা ফেরার পথে গত মঙ্গলবার (৩১ অক্টোবর) ফেনীর মহিপালে বিএনপির চেয়ারপার্সন সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার গাড়ি বহরে বোমা হামলা ও গাড়িতে অগ্নি সংযোগ এবং বিএনপি নেতাকর্মীদের নির্যাতনের প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে সিলেট জেলা ও মহানগর বিএনপির বিক্ষোভ সমাবেশ আজ ২ নভেম্বর বৃহস্পতিবার বিকাল ৩টায় রেজিষ্ট্রারী মাঠে অনুষ্ঠিত হবে।
উক্ত বিক্ষোভ সমাবেশে জেলা ও মহানগর বিএনপির সকল নেতৃবৃন্দ এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের সকল পর্যায়ের নেতা কর্মীদের উপস্থিত থাকার জন্য অনুরোধ জানিয়েছেন সিলেট জেলা বিএনপির সভাপতি আবুল কাহের চৌধুরী শামীম, মহানগর বিএনপির সভাপতি নাসিম হোসাইন, সাধারণ সম্পাদক বদরুজ্জামান সেলিম ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক আলী আহমদ। -বিজ্ঞপ্তি

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D