|
প্রকাশিত: ১:১৩ পূর্বাহ্ণ, নভেম্বর ১, ২০১৭
১ নভেম্বর ২০১৭, বুধবার : বিএনপি চেয়ারপার্সন দেশনেত্রী বেগম খালেদা জিয়া ঢাকা ফেরার পথে ফেনীর মহিপালে গাড়ী বহরে হামলা ও গাড়ীতে পেট্রলবোমা নিক্ষেপের প্রতিবাদে গতকাল ৩১ অক্টোরব মঙ্গলবার সন্ধ্যা ৭টায় খাদিমপাড়া ইউনিয়ন বিএনপি, সেচ্ছাসেবক দল, যুবদল ও ছাত্রদলের উদ্যোগে শাহপরান গেইট থেকে তাৎক্ষণিক এক বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি গুরুত্বপুর্ন সড়ক প্রদক্ষিন শেষে গ্রীনচিলি রেস্টুরেন্ট মোড়ে এসে প্রতিবাদ সমাবেশে মিলিত হয়।
প্রতিবাদ সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে সিলেট জেলা বিএনপির উপদেষ্টা মাজহারুল ইসলাম ডালিম বলেন এ ধরনের হামলা অপরাজনীতি, গণতান্ত্রিক আচরণবিরোধী এবং সুষ্ঠু নির্বাচনের বিরুদ্ধে এক ধরনের অশনিসংকেত। সরকারি দলের এ আচরণ কোনও অবস্থাতেই গ্রহণযোগ্য নয়। এই ঘটনাটিকে আমলে নেওয়ার জন্য নির্বাচন কমিশনের প্রতি আহ্বান জানান তিনি।
মাজহারুল ইসলাম ডালিম তার বক্তব্যে ন্যাক্কারজনক এ হামলার সাথে জড়িতদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান এবং ভবিষ্যতে যেন এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি না ঘটে সে জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেন।
এসময় মিছিল ও সমাবেশে উপস্থিত ছিলেন বিএনপি নেতা আইয়ুব আলী সজীব,হাবিবুর রহমান হাবিব, জাহেদুল ইসলাম জাহাঙ্গীর,সাইদুর রহমান সাইদ, বদরুল ইসলাম আজাদ, ফয়জুর রহমান ফয়জু, যুবদল নেতা সাইফুল ইসলাম সাইফুল, কামাল আহমদ, মোঃ মাসুদ আলী মাছুম, আব্দুল মালেক, নুরুল ইসলাম রুমন, এনামুল হক পাবেল, রফিক দেওয়ান, আতাউর রহমান রফিক, ছালেক আহমদ খালেদ, সপন আহমদ,মুক্তার আলী, কামেল খলিল চৌধুরী সুমন, পারভেজ আহমদ,মীর বাবলু, বাবলু রহমান, মিজান আহমদ,তাইফুর মাসুক,তানিল আহমদ,সাক্কু আহমদ,ইসুফ, রেদওয়ান, কুটন,ছাএদল নেতা দেলোয়ার হোসেন নাদিম, শেখ নজরুল ইসলাম, জসিম উদ্দিন, কামরু ইসলাম জনি, আশরাফুল আলম আহাদ, সৈয়দ মোস্তফা কামরুল, সাঈম আহমদ জুবের, মুস্তফা কামাল শাহিন, আব্দুল গফুর, কাওসার, মোঃ রিপন, আব্দুল্লা ইমন, ইমরান আহমেদ ইমন, বেলাল, নুরুল ইসলাম রুমন, আব্দুল হান্নান পান্না, দুলাল আহমদ,বেলাল আহমদ প্রমূখ।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D