২রা মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৯শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ১১:০৫ অপরাহ্ণ, অক্টোবর ২৯, ২০১৭
দলের সকল পর্যায়ের নেতা কর্মীদের উপর মিথ্যা ও যড়যন্ত্র মুলক মামলা মোকদ্দমা সংক্রান্ত আইনী সহায়তা প্রদানের লক্ষ্যে সিলেট মহানগর বিএনপির উদ্যোগে দলীয় বিশিষ্ট আইনজীবিদের সমন্বয়ে একুশ সদস্য বিশিষ্ট আইনী সহায়তা সেল গঠিত হয়েছে। ভুক্তভোগী সংশ্লিষ্ট কর্মীদের মহানগর বিএনপির যুগ্ম-সাধারন সম্পাদক ও সিলেট জেলা আইনজীবি ফোরাম এর সাধারন সম্পাদক এডভোকেট আতিকুর রহমান সাবু (ফোন ০১৭১১৩১১৭১৫) এর সাথে যোগাযোগের জন্য পরামর্শ দেওয়া হয়েছে।
অন্যদিকে বিএনপির সভাপতি নাসিম হোসেন ও সাধারন সম্পাদক বদরুজ্জামান সেলিম এক বিবৃতিতে সংগঠনের অন্যতম সদস্য সাহেদ আহমদ চমনকে গ্রেফতারের তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ করে সারা দেশ ব্যাপী বিএনপির নেতা কর্মীদের উপর ফ্যাসিষ্ট সরকারের হামলা মামলা গুম নির্যাতন কোন কিছুই বিএনপির অগ্রযাত্রাকে স্তব্দ করা যাবে না বলে অভিমত প্রকাশ করেন এবং অনতিবিলম্বে বিএনপি নেতা সাহেদ আহমদ চমন এর নিঃশর্ত মুক্তি দাবী করেন।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D