২রা মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৯শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ২:৩৫ পূর্বাহ্ণ, অক্টোবর ২৯, ২০১৭
বিএনপি চেয়ারম্যান বেগম খালেদা জিয়া রোহিঙ্গা শরণার্থীদের ত্রাণ দিতে কক্সবাজার যাওয়ার পথে ফেনী শহরের কাছাকাছি স্থানে তার গাড়িবহরে হামলাকে কাপুরুষোচিত ও ন্যাক্কারজনক আখ্যা দিয়ে এ ধরনের ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন সিলেট জেলা বিএনপির সভাপতি আবুল কাহের চৌধুরী শামীম ও সাধারন সম্পাদক আলী আহমদ।
গতকাল শনিবার পাঠানো বিবৃতিতে নেতৃদ্বয় বলেন, বেগম খালেদা জিয়া বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী। তিনি একটি রাজনৈতিক দলের চেয়ারপারসন। তাকে নিরাপত্তা দেয়া রাষ্ট্রের দায়িত্ব। কিন্তু শনিবার কক্সবাজার যাওয়ার পথে ফেনীসহ বিভিন্ন স্থানে তার গাড়িবহরে হামলা চালিয়ে সরকার চরম কাণ্ডজ্ঞানহীনতার পরিচয় দিয়েছে। এর মাধ্যমে সরকারের আসল চেহারা উন্মোচিত হলো। আসলে এই সরকার বিরোধী রাজনীতিকে সহ্য করতে পারছে না। নেতৃবৃন্দ বেগম জিয়ার গাড়িবহরে হামলার তীব্র নিন্দা জানান এবং অবিলম্বে দোষীদের চিহ্নিত করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন।
যুবদল : সিলেট জেলা ও মহানগর যুবদল এক বিবৃতিতে বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার গাড়ি বহরে সরকারদলীয় নেতাকর্মীদের একের পর এক ন্যাক্কারজনক হামলার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে ।
সিলেট জেলা যুবদলের সভাপতি আব্দুল মান্নান, সাধারন সম্পাদক মামুনুর রশিদ মামুন ও মহানগর যুবদলের সিনিয়র নেতা মোঃ আব্দুল আজিজ তাদের পাঠানো প্রেসবিজ্ঞপ্তিতে বলেন বেগম খালেদা জিয়ার গাড়িবহরে যে ধরনের হামলা হয়েছে তা কোনো সভ্য সমাজে চিন্তাই করা যায় না। শনিবার বিকেল ৫টা নাগাদ ফেনী শহরের ৫/৬ কিলোমিটার আগে মোহাম্মদ আলী বাজার এলাকায় এ হামলা চালানো হয়েছে। হামলাকারীরা অর্ধশতাধিক গড়ি ভাঙচুর করেছে। বিএনপি নেতাকর্মী ছাড়াও গাড়ি বহরে থাকা বিভিন্ন সংবাদ মাধ্যমের গাড়িতেও হামলা চালানো হয়। বাদ যায়নি বেগম খালেদা জিয়ার মিডিয়া উইংয়ের গাড়িও। ফেনী শহরের মহিপালেও ভাঙচুর ও হামলা চালানো হয়েছে বলে খবর পাওয়া গেছে। এসব হামলার ঘটনায় অর্ধশতাধিক দলীয় নেতাকর্মী এবং সংবাদকর্মী আহত হয়েছেন বলে খবরে প্রকাশ। আমরা এ বর্বরোচিত হামলার তীব্র প্রতিবাদ ও নিন্দা জানাচ্ছি এবং একইসাথে দায়ী ব্যক্তিদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D